
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এ বছর আলিম পরীক্ষায় অংশ নেওয়া ছয় শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন ১৪ জন।
শনিবার (৩১ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ছয়জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অমনোযোগিতা, ছাত্রীদের বিয়ে হয়ে যাওয়া এবং মাদ্রাসায় আইসিটি শিক্ষক না থাকাকে খারাপ ফলের কারণ হিসেবে মনে করছেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, এর আগেও প্রতিষ্ঠানটিতে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। তখন এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
তিনি জানান, বর্তমানে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরও ফলাফলের এমন বিপর্যয় দুঃখজনক। বিষয়টি নিয়ে আবারও প্রতিষ্ঠানের কাছে জবাব চাওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার