
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ১৫ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, এ সময় বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার এবং ১৭টি অত্যাধুনিক ড্রোন ধ্বংস করা হয়েছে।
শনিবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং মেহের নিউজ এজেন্সি।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি জানান, ৮ থেকে ২২ জুলাই পর্যন্ত চলা ১৫ দিনের লড়াইয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তার দাবি, এই অভিযানে যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এছাড়া ধ্বংস হওয়া ১৭টি ড্রোনের মধ্যে আটটি তখনও সংযোজনের অপেক্ষায় (আনপ্যাকড) ছিল।
আইআরজিসির দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে একটি এফ-১৫ যুদ্ধবিমান, যা একটি হ্যাঙ্গারের ভেতরে অবস্থান করছিল। এছাড়া একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী (ট্যাংকার) বিমান ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে আইআরজিসির এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার