ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পে স্কেলের খসড়া চূড়ান্ত সোমবার মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল, প্রজ্ঞাপনের আগে জানা গেল সম্ভাব্য বেতন তালিকা সেপ্টেম্বর থেকেই মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের উদ্যোগ ফ্যামিলি কার্ডে ভুলের হার ১.২ শতাংশ, দাবি অর্থমন্ত্রীর জামায়াতের লংমার্চ ঘিরে আওয়ামী লীগকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক অভিযোগ রাজধানীর তিন থানায় পুলিশের অভিযানে আটক ৪৫ ৬১ দিনের বন্দিজীবন থেকে মেঘালয়ের নির্বাসন, স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিরোধ মিটেছে, ‘ঘরের সমস্যা’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী হিমালয় অঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল-তিব্বত, প্রাণহানি ৬৭৬ এমপিও শিক্ষকদের বদলিতে ভুল তথ্য ঠিক করার সুযোগ, নতুন তারিখ ঘোষণা ভ্রমণ শেষ হলো না, সড়কেই ঝরল তিন বন্ধুর প্রাণ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি

দুই মোবাইল উদ্ধার হলেও হদিস নেই গ্রাম পুলিশের; হুমকি পাওয়ার দাবিও পরিবারের

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-কান্দিরপাড় এলাকার বাসিন্দা ও গ্রাম পুলিশ মো. আব্দুল কাদের নিখোঁজ হওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। প্রিয়জনের কোনো খোঁজ না পেয়ে স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিবারের সদস্যরা জানান, আব্দুল কাদের কোথায় আছেন বা কী অবস্থায় আছেন—এমন কোনো তথ্যই তারা এখনো পাননি। তাকে দ্রুত জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অটোরিকশায় বের হওয়ার পর আর ফেরেননি

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আব্দুল কাদের কচুয়া উপজেলার বারৈয়ারা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দাউদকান্দি উপজেলার মলয় বাজারের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুনঃ  বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিল নেপাল

এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ হওয়ার পরদিন সকালে স্থানীয় লোকজন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। তবে ফোন দুটি পাওয়া গেলেও আব্দুল কাদেরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।

থানায় জিডি, খোঁজ অব্যাহত পুলিশের

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের অভিযোগ, জিডি করার পরও তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি।

আরও পড়ুনঃ  দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার শঙ্কা

তবে পুলিশের দাবি, আব্দুল কাদের নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে খুঁজে বের করতে তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, নিখোঁজের পর থেকেই আব্দুল কাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনো পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

নিখোঁজের আগে হুমকি পেয়েছিলেন?

আব্দুল কাদেরের স্ত্রী রাবেয়া আক্তারের দাবি, গ্রাম পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি তার স্বামী সাচার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন।

নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে আব্দুল কাদের হুমকি পেয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি। এরপর থেকেই তার স্বামী কিছুটা আতঙ্কের মধ্যে ছিলেন বলে জানান রাবেয়া।

আরও পড়ুনঃ  সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি

তিনি বলেন, “স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছে। কোথায় আছেন, কী অবস্থায় আছেন—কোনো কিছুই জানতে পারছি না।”

কাঁদতে কাঁদতে স্বামীকে জীবিত অবস্থায় দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়েছেন তিনি।

এদিকে ১৫ দিন পেরিয়ে গেলেও আব্দুল কাদেরের সন্ধান না পাওয়ায় পরিবারের উৎকণ্ঠা আরও বেড়েছে। তার নিখোঁজের রহস্য উদঘাটন করে দ্রুত তাকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পে স্কেলের খসড়া চূড়ান্ত সোমবার মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল, প্রজ্ঞাপনের আগে জানা গেল সম্ভাব্য বেতন তালিকা

১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি

আপডেটের সময়: ০২:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

দুই মোবাইল উদ্ধার হলেও হদিস নেই গ্রাম পুলিশের; হুমকি পাওয়ার দাবিও পরিবারের

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-কান্দিরপাড় এলাকার বাসিন্দা ও গ্রাম পুলিশ মো. আব্দুল কাদের নিখোঁজ হওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। প্রিয়জনের কোনো খোঁজ না পেয়ে স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিবারের সদস্যরা জানান, আব্দুল কাদের কোথায় আছেন বা কী অবস্থায় আছেন—এমন কোনো তথ্যই তারা এখনো পাননি। তাকে দ্রুত জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অটোরিকশায় বের হওয়ার পর আর ফেরেননি

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আব্দুল কাদের কচুয়া উপজেলার বারৈয়ারা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দাউদকান্দি উপজেলার মলয় বাজারের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুনঃ  বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা

এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ হওয়ার পরদিন সকালে স্থানীয় লোকজন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। তবে ফোন দুটি পাওয়া গেলেও আব্দুল কাদেরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।

থানায় জিডি, খোঁজ অব্যাহত পুলিশের

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের অভিযোগ, জিডি করার পরও তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি।

আরও পড়ুনঃ  সাতসকালে বৃষ্টিতে ভিজল রাজধানী, তাপমাত্রায় মিলেছে স্বস্তি

তবে পুলিশের দাবি, আব্দুল কাদের নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে খুঁজে বের করতে তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, নিখোঁজের পর থেকেই আব্দুল কাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনো পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

নিখোঁজের আগে হুমকি পেয়েছিলেন?

আব্দুল কাদেরের স্ত্রী রাবেয়া আক্তারের দাবি, গ্রাম পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি তার স্বামী সাচার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন।

নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে আব্দুল কাদের হুমকি পেয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি। এরপর থেকেই তার স্বামী কিছুটা আতঙ্কের মধ্যে ছিলেন বলে জানান রাবেয়া।

আরও পড়ুনঃ  গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট