
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ ১৬ জনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
এদের মধ্যে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদসহ আরও কয়েকজন সাবেক সংসদ সদস্য।
রোববার (৮ জুন) অধিবেশনের শুরুতে উনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক ভূমিকা এবং সাবেক সংসদ সদস্যদের মৃত্যুতে শোক জানানো হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই শোক প্রস্তাবের সমালোচনা করে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক মাধ্যমে একটি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, বিচার বা সত্য অনুসন্ধান ছাড়া বিভিন্ন রাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও সংসদে শোক প্রস্তাব দেওয়া হচ্ছে—যা তিনি সমালোচনামূলক দৃষ্টিতে দেখেছেন।
তিনি আরও লেখেন, অতীত ও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার ক্ষেত্রে বিচার ও জবাবদিহিতার অভাব রয়েছে বলে তার মন্তব্যে ইঙ্গিত দেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার