ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৭ বছর পর দেশ পেয়েছে সত্যিকারের কার্যকর সংসদ: স্পিকার

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংসদের প্রত্যাশা করছিল এবং এবারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে হাসপাতালে ছুটলেন দেব

স্পিকার বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জাতীয় সংসদ আরও শক্তিশালী ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি অতীতের সংসদীয় চর্চার সমালোচনা করে বলেন, দীর্ঘদিন দেশে কার্যকর সংসদীয় সংস্কৃতি অনুপস্থিত ছিল।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতের কিছু সংসদের সদস্য হিসেবে থাকার বিষয়টি স্মরণ করতে তার অস্বস্তি হয়। তিনি অভিযোগ করেন, অতীতে নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম ছিল এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সংসদের কার্যক্রমের মিল পাওয়া যেত না।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ মনোনয়ন জমা

স্পিকারের ভাষ্য, এবারের নির্বাচনে এমন অনেক প্রার্থী জয়ী হয়েছেন, যাদের বড় রাজনৈতিক পরিচিতি না থাকলেও তারা নিজস্ব গ্রহণযোগ্যতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। এতে ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ  নলকায় বাসে ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

তিনি আরও বলেন, জনগণ সংসদের ওপর যে আস্থা রেখেছে, তা ধরে রাখতে সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনকল্যাণমুখী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১৭ বছর পর দেশ পেয়েছে সত্যিকারের কার্যকর সংসদ: স্পিকার

আপডেটের সময়: ০৭:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল সংসদের প্রত্যাশা করছিল এবং এবারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  তীব্র রোদে ত্বকের ক্যানসারের ঝুঁকিতে ইসরায়েলিরা

স্পিকার বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জাতীয় সংসদ আরও শক্তিশালী ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি অতীতের সংসদীয় চর্চার সমালোচনা করে বলেন, দীর্ঘদিন দেশে কার্যকর সংসদীয় সংস্কৃতি অনুপস্থিত ছিল।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতের কিছু সংসদের সদস্য হিসেবে থাকার বিষয়টি স্মরণ করতে তার অস্বস্তি হয়। তিনি অভিযোগ করেন, অতীতে নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম ছিল এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সংসদের কার্যক্রমের মিল পাওয়া যেত না।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজ মনোনয়ন জমা

স্পিকারের ভাষ্য, এবারের নির্বাচনে এমন অনেক প্রার্থী জয়ী হয়েছেন, যাদের বড় রাজনৈতিক পরিচিতি না থাকলেও তারা নিজস্ব গ্রহণযোগ্যতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। এতে ভোটারদের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর