ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’ আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী মিশরে শ্রমিকবাহী দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১৮ বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল মহেশখালীতে এলএনজি সরবরাহে বড় ধাক্কা, চট্টগ্রামে ৪০ শতাংশ গ্যাস ঘাটতি বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে মার্কিন শীর্ষ কোম্পানিগুলো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৭ বছর পর ভেনেজুয়েলা-ইসরায়েলের কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত

১৭ বছর পর আবারও একে অপরের দেশে কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা ও ইসরায়েল। মঙ্গলবার (১১ আগস্ট) দুই দেশের সরকার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

২০০৯ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর দক্ষিণ আমেরিকার দেশটির পররাষ্ট্রনীতিতে এটি একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ১৭ বছর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ভেনেজুয়েলা। তবে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এর প্রভাবে ইরানের সঙ্গে ভেনেজুয়েলার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কেও পরিবর্তন এসেছে।

আরও পড়ুনঃ  চার বছর পর অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন লক্ষাধিক শিক্ষক-কর্মচারী

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, গত জুনে একটি প্রাণঘাতী ভূমিকম্পের পর ইসরায়েলের একটি মানবিক সহায়তা দল ভেনেজুয়েলা সফর করে। ওই সফরে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। এর পরই দুই দেশে আবার কনস্যুলার সেবা চালুর বিষয়ে সমঝোতা হয়।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে নতুন নজির, মৃত্যুদণ্ড পুরোপুরি বাতিল করল লেবানন

ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ও ভেনেজুয়েলার ইহুদি সম্প্রদায়ের মধ্যকার সম্পর্কের গুরুত্ব দুই দেশই স্বীকার করে। দেশটিতে বসবাসরত ইহুদি সম্প্রদায় দুই দেশের মধ্যে বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বিবৃতি প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ  রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

এদিকে, বহু বছর ধরে ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ইরান। তেল উৎপাদনকারী এই দুই দেশই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে ছিল। সম্প্রতি কারাকাসে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেরও নিন্দা জানিয়েছে ইরান।

দুই দেশের মধ্যে কনস্যুলার সেবা পুনরায় চালুর সিদ্ধান্তকে ভেনেজুয়েলা-ইসরায়েল সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম

১৭ বছর পর ভেনেজুয়েলা-ইসরায়েলের কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত

আপডেটের সময়: ০৬:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

১৭ বছর পর আবারও একে অপরের দেশে কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভেনেজুয়েলা ও ইসরায়েল। মঙ্গলবার (১১ আগস্ট) দুই দেশের সরকার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

২০০৯ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর দক্ষিণ আমেরিকার দেশটির পররাষ্ট্রনীতিতে এটি একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ১৭ বছর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ভেনেজুয়েলা। তবে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এর প্রভাবে ইরানের সঙ্গে ভেনেজুয়েলার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কেও পরিবর্তন এসেছে।

আরও পড়ুনঃ  আলমারি খুলতেই কৃষকের চোখে পানি, ইঁদুর-উইপোকায় নষ্ট ২ লাখ টাকা

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, গত জুনে একটি প্রাণঘাতী ভূমিকম্পের পর ইসরায়েলের একটি মানবিক সহায়তা দল ভেনেজুয়েলা সফর করে। ওই সফরে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। এর পরই দুই দেশে আবার কনস্যুলার সেবা চালুর বিষয়ে সমঝোতা হয়।

আরও পড়ুনঃ  নির্যাতন-শোষণের শিকার হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী