ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে? রাজনৈতিক সমর্থন দেখানোর জায়গা ব্যালট বাক্স, সরকারি অফিস নয়: প্রধানমন্ত্রী আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর ১৫ বছর পর দামেস্কের ঐতিহাসিক মসজিদে ফিরল জুমার জামাত তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ নামের বিভ্রান্তিতে ১০ মাস কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

  • Arif
  • আপডেটের সময়: ০২:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৫৭ সময় দেখুন

অংশীজনরা চাইলে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আরও পড়ুনঃ  ডিসেম্বর পর্যন্ত বাড়তি সতর্কতা, প্রশাসনের পাশাপাশি সক্রিয় থাকবে বিএনপি ও মিত্ররা

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েই এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছিল। তারই অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। এসব বৈঠকেই সিদ্ধান্ত হয়, আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা। সম্ভাব্য সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবার কথা ৭ জানুয়ারি থেকে। তবে পরীক্ষার এই সময় বেশি এগিয়ে আনা হয়েছে বলে সম্প্রতি নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুনঃ  সৌদিতে মর্মান্তিক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

এহসানুল হক মিলন জানান, পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ করা হবে। পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতিও হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত আছেন। তবে পরীক্ষার্থী ও অভিভাবকরা চাইলে এই সূচি আবারও পরিবর্তনের বিষয়ে বিবেচনা করবে মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  রসিকতা করে তালাক বললেও কি বিচ্ছেদ কার্যকর হয়?

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

আপডেটের সময়: ০২:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

অংশীজনরা চাইলে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আরও পড়ুনঃ  চেক ডিজঅনার মামলায় আইনজীবীদের নতুন ভোগান্তি

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েই এসএসসি ও এইচএসসি পরীক্ষার জট কমিয়ে আনতে কাজ শুরু করেছিল। তারই অংশ হিসেবে বিভিন্ন অংশীজনের সাথে দফায় দফায় বৈঠক করে মন্ত্রণালয়। এসব বৈঠকেই সিদ্ধান্ত হয়, আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা। সম্ভাব্য সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবার কথা ৭ জানুয়ারি থেকে। তবে পরীক্ষার এই সময় বেশি এগিয়ে আনা হয়েছে বলে সম্প্রতি নানা আলোচনা চলছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুনঃ  রসিকতা করে তালাক বললেও কি বিচ্ছেদ কার্যকর হয়?

এহসানুল হক মিলন জানান, পরীক্ষার সম্ভাব্য সূচির আগেই সিলেবাস শেষ করা হবে। পরীক্ষার প্রস্তুতিতে ঘাটতিও হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অবগত আছেন। তবে পরীক্ষার্থী ও অভিভাবকরা চাইলে এই সূচি আবারও পরিবর্তনের বিষয়ে বিবেচনা করবে মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী