২০২৭ সালের হজ পালনকে সামনে রেখে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার (২১ জুলাই) এ প্যাকেজগুলোর খরচ নির্ধারণ করা হয়।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী, ‘হজ প্যাকেজ-১’-এর মোট খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে, তুলনামূলক কম ব্যয়ের ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
সরকার জানিয়েছে, নির্ধারিত এই দুই প্যাকেজের আওতায় হজযাত্রীরা প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধা পাবেন। সরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে এসব প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে।
হজে আগ্রহীদের জন্য প্যাকেজ, নিবন্ধন প্রক্রিয়া এবং অন্যান্য নির্দেশনা শিগগিরই ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে বিস্তারিতভাবে জানানো হবে।
প্রতিবেদকের নাম 




















