
দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৯ এপ্রিল ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, ২০৪০ সালের মধ্যে দেশে পর্যটন খাতে বড় ধরনের সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী ওই সময়ের মধ্যে প্রায় ৫ কোটি ৫৭ লাখ (৫৫.৭ মিলিয়ন) পর্যটক আকর্ষণ এবং প্রায় ২ কোটি ১৯ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে একটি দীর্ঘমেয়াদি “ট্যুরিজম মেগা প্ল্যান (২০২৬–২০৪০)” তৈরি করা হচ্ছে, যেখানে বিনিয়োগ, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের রোডম্যাপ থাকবে।
সরকার পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগ, নারী উদ্যোক্তা উন্নয়ন, সহজ শর্তে ঋণ সুবিধা এবং পিপিপি মডেলের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করার পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।
এছাড়া পর্যটন বোর্ডের অধীনে ইতোমধ্যে হাজারো ট্যুর গাইড, ট্যুর অপারেটর ও স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে সংসদে জানানো হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার