
দীর্ঘ ২০ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হলো Real Madrid-এ। সেই নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে আবারও ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ।
নির্বাচনে পেরেজ মোট ভোটের ৬৫ শতাংশ অর্জন করেন। তার পক্ষে পড়েছে ২১ হাজার ৭৪১টি ভোট। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিকেলমে পেয়েছেন ১১ হাজার ৮১৪ ভোট, যা মোট ভোটের ৩৫ শতাংশ।
জয়ের পর প্রতিক্রিয়ায় পেরেজ বলেন, রিয়াল মাদ্রিদের নির্বাচনের ইতিহাসে এটি দ্বিতীয় সেরা ফলাফল। তিনি এটিকে ক্লাবের গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও ক্লাবকে আরও সাফল্যের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
২০০৬ সালের পর এবারই প্রথম সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে ২০০৯, ২০১৩, ২০১৭, ২০২১ ও ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন পেরেজ।
পেরেজের নেতৃত্বে Real Madrid ইউরোপ ও স্পেনের ফুটবলে আধিপত্য বজায় রেখেছে। তার আমলে ক্লাবটি সাতটি UEFA Champions League এবং সাতটি La Liga শিরোপা জিতেছে।
এদিকে নির্বাচনে জয়ের পর নতুন করে আলোচনায় এসেছে কোচ পরিবর্তনের বিষয়টিও। প্রতিবেদনে বলা হয়েছে, পেরেজের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে হোসে মরিনহো-কে আবারও রিয়ালের প্রধান কোচ হিসেবে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। যদি তা বাস্তবায়িত হয়, তবে এটি হবে মরিনহোর দ্বিতীয় মেয়াদে রিয়ালে ফেরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার