
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৫ হাজার ৩৭৪ কোটি ৯০ হাজার টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দেশে ৮৪৮ কোটি ৭০ লাখ টাকা রেমিট্যান্স এসেছে। গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত) হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট ৭৮৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৯৩ কোটি ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার