ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল ফিদান-পুতিন সাক্ষাৎ: শক্তিশালী হচ্ছে মস্কো-আঙ্কারা সম্পর্ক পে স্কেলে নতুন চমক: ৫ বছর চাকরিতেই বড় সুবিধা ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা গাইবান্ধা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’ পুনরায় ময়নাতদন্তে নারাজ বাদীপক্ষ, সালমান শাহর দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২৩ জুনকে ঘিরে নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী ২৩ জুনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ নির্দেশনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনকে কেন্দ্র করে ওই দিনকে সামনে রেখে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আটক আনারস ব্যবসায়ী

তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যেকোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা কঠোরভাবে দমন করা হবে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধপ্রবণ হিসেবে পরিচিত হলেও সরকার তা নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। শিগগিরই এলাকাটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আগের যেকোনো সময়ের তুলনায় সরকার আরও দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে, যা জনগণের মধ্যেও প্রতিফলিত হচ্ছে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে সক্রিয় পদক্ষেপের ফলেই তাকে দুবাইয়ে আটক করা সম্ভব হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’

পুলিশ বাহিনীর ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও দায়িত্বশীল। তাদের এই ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ে পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল

২৩ জুনকে ঘিরে নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেটের সময়: ০১:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

আগামী ২৩ জুনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ নির্দেশনার কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনকে কেন্দ্র করে ওই দিনকে সামনে রেখে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যেকোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা কঠোরভাবে দমন করা হবে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধপ্রবণ হিসেবে পরিচিত হলেও সরকার তা নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। শিগগিরই এলাকাটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’

বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আগের যেকোনো সময়ের তুলনায় সরকার আরও দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে, যা জনগণের মধ্যেও প্রতিফলিত হচ্ছে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে সক্রিয় পদক্ষেপের ফলেই তাকে দুবাইয়ে আটক করা সম্ভব হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সংসদে ‘অশ্লীল’ উপমা, জামায়াত এমপির বক্তব্য এক্সপাঞ্জের নির্দেশ