
মিস আর্থ ইন্দোনেশিয়া ২০২৫ বিজয়ী পুত্রি আন্দ্রিয়ানি জুফিচা ২৫ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট), নিজের ২৬তম জন্মদিনেই তার মৃত্যুর খবর জানায় মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।
এক শোকবার্তায় জুফিচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি। তবে তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।
উত্তর সুলাওয়েসির প্রতিনিধিত্ব করে ২০২৫ সালে মিস গ্র্যান্ড ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নেন জুফিচা। প্রতিযোগিতায় তিনি রানার-আপ হন এবং পরবর্তীতে মিস আর্থ ইন্দোনেশিয়া ২০২৫ নির্বাচিত হন।
সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সক্রিয় ছিলেন তিনি। বর্জ্য পুনর্ব্যবহার, নদীদূষণ কমানো এবং পরিবেশ সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
জুফিচা আইন বিষয়ে পড়াশোনা করছিলেন। এর পাশাপাশি গানও করতেন তিনি। মৃত্যুর কয়েক মাস আগেও বিভিন্ন সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
গত জুনে একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেন তিনি।
মাত্র ২৬তম জন্মদিনে তার আকস্মিক মৃত্যুতে সৌন্দর্য প্রতিযোগিতা ও পরিবেশকর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: গালফ নিউজ
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার