ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু রাতে বিদ্যুতের চাহিদা বাড়ছে অটোরিকশা-ইবাইক চার্জে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি টেক্সাসে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মন্ত্রিসভায় বড় পরিবর্তন, এলজিআরডিতে সালাহউদ্দিন ও স্বরাষ্ট্রে এ্যানি রংপুরে গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা, লুটের অভিযোগ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে জেতাতে চায় বিএনপি প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২৬ দিন পর দেশে ফিরল ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ

  • Arif
  • আপডেটের সময়: ০৯:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২৮ সময় দেখুন

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী বজলুর রশীদ ও মনোহর আলীর মরদেহ দীর্ঘ ২৬ দিন পর দেশে পৌঁছেছে। গতকাল শনিবার (২০ জুন) বিকেলে মরদেহ দুটি তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

বিকেল সাড়ে ৪টায় বজলুর রশীদের এবং সাড়ে ৫টায় মনোহর আলীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

আরও পড়ুনঃ  ডিএসইতে আরও ১১ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে মনোহর আলী চার বছর আগে এবং বজলুর রশীদ প্রায় দেড় বছর আগে ইরাকে যান। সেখানে তারা একটি কনফেকশনারি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত ২৫ মে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় তারা ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুনঃ  সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

নিহত বজলুর রশীদের বড় ভাই সাফিউল ইসলাম জুয়েল বলেন, জীবনের উন্নতির আশায় বিদেশে গিয়েছিল তার ভাই। কিন্তু পরিবারের কাছে ফিরে এসেছে কফিনবন্দি হয়ে। এই শোক কাটিয়ে ওঠা তাদের জন্য অত্যন্ত কঠিন।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অন্যদিকে মনোহর আলীর স্ত্রী সোমা আক্তার জানান, ঋণ করে বিদেশে যাওয়া তার স্বামীর মৃত্যু পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সন্তানদের ভবিষ্যৎ এবং বকেয়া ঋণ নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, প্রবাসে এ ধরনের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা

২৬ দিন পর দেশে ফিরল ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ

আপডেটের সময়: ০৯:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী বজলুর রশীদ ও মনোহর আলীর মরদেহ দীর্ঘ ২৬ দিন পর দেশে পৌঁছেছে। গতকাল শনিবার (২০ জুন) বিকেলে মরদেহ দুটি তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

বিকেল সাড়ে ৪টায় বজলুর রশীদের এবং সাড়ে ৫টায় মনোহর আলীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

আরও পড়ুনঃ  বরিশালের গৌরনদীতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে মনোহর আলী চার বছর আগে এবং বজলুর রশীদ প্রায় দেড় বছর আগে ইরাকে যান। সেখানে তারা একটি কনফেকশনারি প্রতিষ্ঠানে কাজ করতেন। গত ২৫ মে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় তারা ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

নিহত বজলুর রশীদের বড় ভাই সাফিউল ইসলাম জুয়েল বলেন, জীবনের উন্নতির আশায় বিদেশে গিয়েছিল তার ভাই। কিন্তু পরিবারের কাছে ফিরে এসেছে কফিনবন্দি হয়ে। এই শোক কাটিয়ে ওঠা তাদের জন্য অত্যন্ত কঠিন।

আরও পড়ুনঃ  নিরাপত্তা ত্রুটিতে যুক্তরাষ্ট্রে ৫ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টয়োটা