
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সচিবালয়ে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল চালুর বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৃহস্পতিবার বিকেল থেকেই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হবে। এর ফলে ধীরে ধীরে গ্যাস সংকট কমে আসবে এবং আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরবে।
বিদ্যুতের অতিরিক্ত বিলের অভিযোগ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, অনেকেই অতিরিক্ত বা ভুতুড়ে বিলের অভিযোগ করছেন। তবে সঠিক কাগজপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে বিষয়গুলো যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে নিয়মিত বৈঠকের বিষয়েও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনায় পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার