ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শতভাগ বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০ কোটি ৭২ লাখ পাঠ্যবই ছাপানো হবে। এর মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রয়োজনীয় বইও রয়েছে।

আরও পড়ুনঃ  গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য

নির্ধারিত সময়ে বই সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন ছাপাখানায় মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ চলছে। এনসিটিবির তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে সব বই পৌঁছে দেওয়ার জন্য রোডম্যাপ তৈরি করা হয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন উপজেলায় বই সরবরাহ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে টিআইবির প্রশ্ন

বইয়ের মান নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি মাঠপর্যায়ে একাধিক মনিটরিং টিম কাজ করছে। মানদণ্ড পূরণ না করা বই ও ছাপানো ফর্মা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ গোলাম ফখরুল মাওলা বলেন, ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ মানসম্মত ও নির্ভুল পাঠ্যবই উপজেলা পর্যায়ে পৌঁছে দিতে মন্ত্রণালয় ও এনসিটিবি কাজ করছে। প্রেস থেকে বই নেওয়া এবং মাঠপর্যায়ে বই গ্রহণের সময়ও মান যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  পরীক্ষার আগে কলেজছাত্রীর মৃত্যু, কোটালীপাড়ায় অপমৃত্যুর মামলা

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বছরের শুরুতে আংশিক বই পাওয়ার পরিবর্তে শিক্ষার্থীরা একসঙ্গে পুরো সেট পাঠ্যবই পাওয়ার সুযোগ পাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য

আপডেটের সময়: ১১:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শতভাগ বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০ কোটি ৭২ লাখ পাঠ্যবই ছাপানো হবে। এর মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রয়োজনীয় বইও রয়েছে।

আরও পড়ুনঃ  পরীক্ষার আগে কলেজছাত্রীর মৃত্যু, কোটালীপাড়ায় অপমৃত্যুর মামলা

নির্ধারিত সময়ে বই সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন ছাপাখানায় মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ চলছে। এনসিটিবির তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে সব বই পৌঁছে দেওয়ার জন্য রোডম্যাপ তৈরি করা হয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন উপজেলায় বই সরবরাহ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ

বইয়ের মান নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি মাঠপর্যায়ে একাধিক মনিটরিং টিম কাজ করছে। মানদণ্ড পূরণ না করা বই ও ছাপানো ফর্মা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ গোলাম ফখরুল মাওলা বলেন, ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ মানসম্মত ও নির্ভুল পাঠ্যবই উপজেলা পর্যায়ে পৌঁছে দিতে মন্ত্রণালয় ও এনসিটিবি কাজ করছে। প্রেস থেকে বই নেওয়া এবং মাঠপর্যায়ে বই গ্রহণের সময়ও মান যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর