আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো অব্যাহত রয়েছে এবং এসব অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে তিনি বলেন, ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হতে পারে, তাহলে শেখ হাসিনারও ফাঁসি হবে।
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই পাঁচ বছরের আগে এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই। এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান বিএনপির এই নেতা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার