প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ইরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ‘ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’। দীর্ঘ ৫৮ দিনের স্থগিতাবস্থার পর সেখানে পুনরায় বাণিজ্যিক ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরটি বন্ধ থাকায় হাজারো যাত্রী আটকে পড়েছিলেন এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়। অনেক পরিবারও এই সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
গত ২৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে আকাশপথে যোগাযোগ আবার চালু করা হয়। শুরুতে কয়েকটি নির্দিষ্ট রুটে ফ্লাইট চললেও ধীরে ধীরে গন্তব্য ও ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে।
বর্তমানে আটটি দেশীয় এয়ারলাইনস আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে মদিনা, ইস্তাম্বুল, মাস্কাটসহ চীন ও রাশিয়ার কয়েকটি গন্তব্য। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও ফ্লাইট সংখ্যা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় অনেক কম।
বিমানবন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় ফেরানোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছে ইরানি কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার