
দেশে ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৫টি জেলায় পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হবে।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই ই-হেলথ কার্ড ইলেকট্রনিক রেফারেল সিস্টেম এবং ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে, যা স্বাস্থ্যসেবাকে আরও দ্রুত ও আধুনিক করবে।
এছাড়া তিনি সরকারের বিভিন্ন ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। এর মধ্যে নারী প্রধান পরিবার কার্ড, কৃষক কার্ড কর্মসূচি, কৃষিঋণ মওকুফ এবং ধর্মীয় উপাসনালয়ে ভাতা প্রদান কার্যক্রম উল্লেখযোগ্য।
সরকারের লক্ষ্য এসব উদ্যোগের মাধ্যমে সেবাখাতকে ডিজিটালাইজড করে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত সেবা পৌঁছে দেওয়া।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার