
মে মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারণ অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম থাকবে ১ হাজার ৯৪০ টাকা।
রোববার (৩ মে) এ সিদ্ধান্ত জানায় বিইআরসি। নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে এপ্রিল মাসে এলপি গ্যাসের দামে একাধিকবার পরিবর্তন আনা হয়েছিল। গত ২ এপ্রিল এবং ১৯ এপ্রিল দুই দফায় দাম সমন্বয় করা হয়, যেখানে সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় পৌঁছায়।
এবার অটোগ্যাসের দামেও সামান্য সমন্বয় করা হয়েছে। মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগেও এপ্রিল মাসে অটোগ্যাসের দাম দুই দফায় পরিবর্তন করা হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও অন্যান্য উপাদান বিবেচনায় নিয়েই জ্বালানি তেলের এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে এলপি গ্যাসের দাম আপাতত অপরিবর্তিত থাকলেও অটোগ্যাসে সামান্য বৃদ্ধি হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার