
শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশ রক্ষায় ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ‘লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন’-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিটিআরসির চেয়ারম্যানকে এতে প্রাপক করা হয়েছে।
নোটিশে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এসব মাধ্যমে অতিরিক্ত আসক্তি তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।
এতে আরও বলা হয়, অল্প বয়সে দীর্ঘ সময় ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি ভুল তথ্য, অপপ্রচার ও অনুপযুক্ত কনটেন্ট কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক নিয়ন্ত্রণ ও অপব্যবহার রোধে কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। এতে ১৫ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে, অন্যথায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার