ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. মোরছালিন (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার খামারহাটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোরছালিন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কয়েকজনের সঙ্গে সীমান্ত এলাকায় যান মোরছালিন। এ সময় ভারতের অংশে টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। পরে বিএসএফ সদস্যরা মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মোরছালিন সীমান্ত এলাকায় মালামাল আনতে গিয়েছিলেন। তবে কী ধরনের মালামাল ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, মরদেহ ফেরত আনতে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার