
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।
এ সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে গত ৩০ এপ্রিল সাতজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। তবে শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দেন।
প্রসঙ্গত, ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। কমিটিতে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার ও বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিবর্গ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার