
ময়মনসিংহে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’-এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ–জামালপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলে ট্রেনটির একটি বগি লাইন থেকে ছিটকে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ রুটটিতে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করে দেয় এবং উদ্ধারকাজ শুরু করে।
প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে লাইনচ্যুতির কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার অভিযান সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার