ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী বিভ্রাট; ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে শুক্রবার (১২ জুন) হঠাৎ করে ব্যাপক প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। বিশ্বের বিভিন্ন দেশের হাজারো ব্যবহারকারী লগইন সমস্যা, অ্যাপ লোড না হওয়া, ‘Query Error’ বার্তা প্রদর্শন এবং স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে যাওয়ার অভিযোগ করেন।
[caption id="attachment_8364" align="aligncenter" width="300"]
ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে আকস্মিক সার্ভার বিভ্রাটে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা সেবা ব্যবহারে সমস্যার সম্মুখীন হন[/caption]
আউটেজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, কয়েক ঘণ্টার মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ে হাজার হাজার অভিযোগ জমা পড়ে। ব্যবহারকারীরা জানান, তারা পোস্ট দেখতে, বার্তা পাঠাতে এবং অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিষয়টি স্বীকার করে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, “আমরা অবগত আছি যে কিছু ব্যবহারকারী আমাদের সেবাগুলো ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা দ্রুত সমস্যার সমাধানে কাজ করছি।”
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি মেটা। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সার্ভার বা অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা দেখা দিতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার