ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ তিন দিনের সফরে আজ ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর ৩০ জুলাইয়ের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন দিনভর বাধার পর রাতে হবিগঞ্জে এনসিপির মামলা, আসামি ১১ আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৮ সময় দেখুন

রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বিদেশে কর্মসংস্থানের রাষ্ট্রীয় সংস্থা বোয়েসেলে নতুন নেতৃত্ব, এমডি হলেন রাশেদুল হক

দগ্ধরা হলেন— শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ৮ বছর বয়সী ভাগনি হাফসা আক্তার। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসাটিতে তিতাসের গ্যাস সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, রাতভর গ্যাসের লিকেজ থেকে কক্ষে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার সময় বা অন্য কোনো উৎস থেকে আগুনের স্ফুলিঙ্গের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  আজকের মুদ্রা বিনিময় হার: ডলার ১২৩.৩৬ টাকা, ইউরো ১৪২.৮০

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের প্রায় ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং হাফসা আক্তারের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ  বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দামে ঊর্ধ্বগতি, কাঁচা মরিচ ২৮০ টাকা

ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ

রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ

আপডেটের সময়: ১১:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ

দগ্ধরা হলেন— শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ৮ বছর বয়সী ভাগনি হাফসা আক্তার। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসাটিতে তিতাসের গ্যাস সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, রাতভর গ্যাসের লিকেজ থেকে কক্ষে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার সময় বা অন্য কোনো উৎস থেকে আগুনের স্ফুলিঙ্গের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দামে ঊর্ধ্বগতি, কাঁচা মরিচ ২৮০ টাকা

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের প্রায় ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং হাফসা আক্তারের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ  সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।