ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবক গ্রেপ্তার

৬ বছরের শিশুকে অপহরণ করে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় অপহৃত এক শিশুকে হাত বেঁধে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযানে নেমে রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ। তিনি জানান, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার ক্যাম্প-১৮-এর কে-০৯ ব্লকের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে জকরিয়াকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  আদিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

গ্রেপ্তার জকরিয়া ক্যাম্প-১৮-এর কে-০১ ব্লকের বাসিন্দা। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক শিশুর হাত বাঁধা অবস্থায় তার সামনে ছুরি প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর দৃশ্য দেখা যায়। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। গোপন তথ্য, স্থানীয় হেড-মাঝি ও সাব-মাঝিদের সহযোগিতা এবং বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জকরিয়াকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত

এপিবিএন সূত্র জানায়, গত ২৭ জুলাই ফেসবুকে প্রকাশিত ভিডিওতে আতঙ্কিত শিশুটিকে কান্নাজড়িত কণ্ঠে প্রাণভিক্ষা চাইতে দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বালুখালী ময়নারঘোনা পুলিশ ক্যাম্প তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, ভিডিওতে থাকা শিশুটি রহমত আলী (৬)। সে উখিয়ার ক্যাম্প-১১-এর ই-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুনাইদের ছেলে। গত ২২ জুলাই তাকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীদের দাবি করা ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধের পর গত রোববার শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনের প্রচারণায় নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অপহরণকারীদের প্রাণনাশের হুমকির কারণে পরিবারটি প্রথমে থানায় অভিযোগ করতে সাহস পায়নি। তবে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে জকরিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

রিয়াজ উদ্দিন আহম্মেদ আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে এপিবিএনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবক গ্রেপ্তার

আপডেটের সময়: ০৯:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

৬ বছরের শিশুকে অপহরণ করে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় অপহৃত এক শিশুকে হাত বেঁধে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযানে নেমে রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ। তিনি জানান, সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার ক্যাম্প-১৮-এর কে-০৯ ব্লকের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে জকরিয়াকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে গ্রাহক

গ্রেপ্তার জকরিয়া ক্যাম্প-১৮-এর কে-০১ ব্লকের বাসিন্দা। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক শিশুর হাত বাঁধা অবস্থায় তার সামনে ছুরি প্রদর্শন করে ভয়ভীতি দেখানোর দৃশ্য দেখা যায়। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। গোপন তথ্য, স্থানীয় হেড-মাঝি ও সাব-মাঝিদের সহযোগিতা এবং বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জকরিয়াকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছুটিতে এসে শ্বশুরবাড়ির পুকুরে মিলল এসআই’র মরদেহ, আটক স্ত্রী ও শ্বশুর

এপিবিএন সূত্র জানায়, গত ২৭ জুলাই ফেসবুকে প্রকাশিত ভিডিওতে আতঙ্কিত শিশুটিকে কান্নাজড়িত কণ্ঠে প্রাণভিক্ষা চাইতে দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বালুখালী ময়নারঘোনা পুলিশ ক্যাম্প তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, ভিডিওতে থাকা শিশুটি রহমত আলী (৬)। সে উখিয়ার ক্যাম্প-১১-এর ই-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুনাইদের ছেলে। গত ২২ জুলাই তাকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীদের দাবি করা ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধের পর গত রোববার শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে তদন্তে ৪ সংস্থা