ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ পে-স্কেল নিয়ে সিদ্ধান্তে দেরি হলে সংকট আরও বাড়বে: দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের সঙ্গে ৩৪ দেশের ভিসা ছাড়ের চুক্তি, কোন পাসপোর্টে মিলবে সুবিধা? দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও সফরে মির্জা ফখরুল কৃষি মৌসুমে সরবরাহ নিশ্চিত করতে ৩.৬৫ লাখ টন সার আমদানি স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে উপযুক্ত সময়েই হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। তবে ভারতসহ কোনো দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না।

শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করেই উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে। এ সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই সফরের সময় নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ  ‘বিএনপি ক্ষমতায় আসলেই সংকট বাড়ে’

তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। তাই দেশটির সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুনঃ  বঙ্গভবনে আজ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। এ বিষয়টি দুই দেশের চলমান যোগাযোগ ও আলোচনার অংশ।

তিনি আরও বলেন, শুধু একজন নয়, আরও অনেক অভিযুক্ত ব্যক্তি ভারতে অবস্থান করছেন। তাদেরও দেশে ফিরিয়ে আনার দাবি বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রত্যাশা। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সংকটের মধ্যেও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করছে সরকার: রিজভী

ভারত সফরের সম্ভাব্য সময় সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রয়োজনীয় বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেলে আগামী সপ্তাহ কিংবা পরের সপ্তাহেও সফর হতে পারে। তবে এ ধরনের উচ্চপর্যায়ের সফর হুট করে আয়োজন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে যথেষ্ট প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ আলোচনা প্রয়োজন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে উপযুক্ত সময়েই হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৪:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। তবে ভারতসহ কোনো দেশের সঙ্গেই সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না।

শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করেই উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে। এ সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় আলোচনা ও প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই সফরের সময় নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ  রাতে ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। তাই দেশটির সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিটিআরসির মনিটরিং স্টেশনে মিলবে চার ধরনের সেবা

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। এ বিষয়টি দুই দেশের চলমান যোগাযোগ ও আলোচনার অংশ।

তিনি আরও বলেন, শুধু একজন নয়, আরও অনেক অভিযুক্ত ব্যক্তি ভারতে অবস্থান করছেন। তাদেরও দেশে ফিরিয়ে আনার দাবি বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রত্যাশা। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করবে দুই দেশ