
সাংবাদিকদের দলীয় প্রভাবের বাইরে থেকে দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো সাংবাদিককে বিএনপি বা কোনো দলের হয়ে কাজ করার প্রয়োজন নেই; বরং দেশের সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে যেসব অনিয়ম ও অবিচার হয়েছে, তা দূর করে দেশকে ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য কোনো নির্দিষ্ট দেশের অনুকরণ নয়, বরং নিজেদের বাস্তবতা বিবেচনায় রেখে দেশের অবস্থার উন্নয়ন ঘটানো।
প্রতিবেদকের নাম 




















