ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু রাকসু জিএসের কার্যালয়ে হামলার অভিযোগ, আদালতে মামলা মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল সার সংকটের অভিযোগকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বললেন কৃষিমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখলের অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ‘এ’ দলের হয়ে ভালো করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ জোরালো শটে আহত ভারতীয় আম্পায়ার, আইসিইউতে চিকিৎসাধীন নান্দাইলে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমাবেশের অভিযোগ, ৬ কিশোর গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কোচের আকস্মিক বিদায়, সংকট বাড়ল হকিতে

এশিয়ান গেমসে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন হকি। আসন্ন আইচি-নাগোয়া গেমসের আগে অ্যাক্রিডিটেশন কার্ড, কোচিং স্টাফ ও প্রস্তুতি নিয়ে একাধিক জটিলতায় পড়েছে বাংলাদেশ হকি দল।

পুরুষ দলের নতুন হেড কোচ গেরহার্ড পিটার, গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ও পুষ্কর ক্ষিসা মিমোর আবেদন নির্ধারিত সময়ের পরে করায় তাদের অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাবেক জাতীয় অধিনায়ক ও কোচ মশিউর রহমান বিপ্লবকে আকস্মিকভাবে দল থেকে অব্যাহতি দিয়েছে ফেডারেশন।

জুলাইয়ের শুরুতে বিপ্লবের অধীনেই এশিয়ান গেমসের হকি ক্যাম্প শুরু হয়। পরে ১ আগস্ট গেরহার্ড পিটারের অধীনে অনুশীলন শুরু হলেও বিপ্লব দলের সঙ্গে ছিলেন। গতকাল তাকে কোচিং স্টাফ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম

বিপ্লবকে অব্যাহতির কারণ হিসেবে ফেডারেশনের চিঠিতে নতুন বিদেশি প্রধান কোচের নিয়োগ এবং তার কৌশলগত নির্দেশনায় প্রশিক্ষণ পরিচালনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে হঠাৎ এই সিদ্ধান্তে হকি অঙ্গনে প্রশ্ন উঠেছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক সাদেক বলেন, ‘কোচের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তবে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিপ্লব। তিনি বলেন, গেরহার্ড পিটার বাংলাদেশে আসার দিন সাক্ষাৎকারে তাকে নিজের ছেলের মতো উল্লেখ করেছিলেন। এত দিন কোনো সমস্যা হয়নি। তাই কৌশলগত অসামঞ্জস্যতার বিষয়টি তার কাছে পরিষ্কার নয়।

আরও পড়ুনঃ  ‘ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার’: রিজভী

বিপ্লব আরও বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী এর আগের দিনই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য কোচ পরিবর্তনের সংস্কৃতি বদলের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এরপরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী ও অনূর্ধ্ব-২০ দলসহ অন্য দলগুলোর বিদেশি কোচিং স্টাফে স্থানীয় কোচরা থাকলেও তাকে কেন সরানো হলো, সেটিও তার কাছে বোধগম্য নয়।

এদিকে কোচের পাশাপাশি খেলোয়াড়দের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েও জটিলতা রয়েছে। নির্ধারিত সময়ের পরে আবেদন করায় পিটার, জিমি ও মিমোর কার্ড পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পিটারের কার্ড না হলে এশিয়ান গেমসে বাংলাদেশ কোচশূন্য হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুনঃ  রাজস্ব সম্মেলনে সকাল সাড়ে ৮টার মধ্যে কর্মকর্তাদের উপস্থিতির নির্দেশ

এশিয়ান গেমসের আগে প্রস্তুতি নিয়েও শঙ্কা রয়েছে। পিটারকে নিয়োগের অন্যতম কারণ ছিল জাপানে গেমস শুরুর আগে জার্মানিতে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা। তবে জার্মানির ভিসা এখনো নিশ্চিত না হওয়ায় সেই সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক অবশ্য জার্মানি সফর নিয়ে আশাবাদী। তিনি জানান, ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং জার্মান দূতাবাসের সঙ্গে ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আশা করছেন, এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু

কোচের আকস্মিক বিদায়, সংকট বাড়ল হকিতে

আপডেটের সময়: ০৮:২১:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

এশিয়ান গেমসে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন হকি। আসন্ন আইচি-নাগোয়া গেমসের আগে অ্যাক্রিডিটেশন কার্ড, কোচিং স্টাফ ও প্রস্তুতি নিয়ে একাধিক জটিলতায় পড়েছে বাংলাদেশ হকি দল।

পুরুষ দলের নতুন হেড কোচ গেরহার্ড পিটার, গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ও পুষ্কর ক্ষিসা মিমোর আবেদন নির্ধারিত সময়ের পরে করায় তাদের অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাবেক জাতীয় অধিনায়ক ও কোচ মশিউর রহমান বিপ্লবকে আকস্মিকভাবে দল থেকে অব্যাহতি দিয়েছে ফেডারেশন।

জুলাইয়ের শুরুতে বিপ্লবের অধীনেই এশিয়ান গেমসের হকি ক্যাম্প শুরু হয়। পরে ১ আগস্ট গেরহার্ড পিটারের অধীনে অনুশীলন শুরু হলেও বিপ্লব দলের সঙ্গে ছিলেন। গতকাল তাকে কোচিং স্টাফ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ‘ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার’: রিজভী

বিপ্লবকে অব্যাহতির কারণ হিসেবে ফেডারেশনের চিঠিতে নতুন বিদেশি প্রধান কোচের নিয়োগ এবং তার কৌশলগত নির্দেশনায় প্রশিক্ষণ পরিচালনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে হঠাৎ এই সিদ্ধান্তে হকি অঙ্গনে প্রশ্ন উঠেছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক সাদেক বলেন, ‘কোচের পরামর্শেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তবে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিপ্লব। তিনি বলেন, গেরহার্ড পিটার বাংলাদেশে আসার দিন সাক্ষাৎকারে তাকে নিজের ছেলের মতো উল্লেখ করেছিলেন। এত দিন কোনো সমস্যা হয়নি। তাই কৌশলগত অসামঞ্জস্যতার বিষয়টি তার কাছে পরিষ্কার নয়।

আরও পড়ুনঃ  দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিপ্লব আরও বলেন, ক্রীড়া প্রতিমন্ত্রী এর আগের দিনই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য কোচ পরিবর্তনের সংস্কৃতি বদলের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এরপরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী ও অনূর্ধ্ব-২০ দলসহ অন্য দলগুলোর বিদেশি কোচিং স্টাফে স্থানীয় কোচরা থাকলেও তাকে কেন সরানো হলো, সেটিও তার কাছে বোধগম্য নয়।

এদিকে কোচের পাশাপাশি খেলোয়াড়দের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েও জটিলতা রয়েছে। নির্ধারিত সময়ের পরে আবেদন করায় পিটার, জিমি ও মিমোর কার্ড পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পিটারের কার্ড না হলে এশিয়ান গেমসে বাংলাদেশ কোচশূন্য হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুনঃ  তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের লিড ২১৯