Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকার জ্বালানির দাম বাড়িয়ে অনাস্থার শিকার হলো রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন নরসিংদীতে শিক্ষকের মারধরে শিশু রক্তাক্ত, শিক্ষক গ্রেফতার চৈত্র সেলের শেষ দিনে জমে উঠেছে কেনাকাটা ও অন্যদিকে লক্ষ্মী গণেশ বিক্রি কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ বালিয়াডাঙ্গীতে রাতের আধারে তেল বিক্রির অভিযোগ উঠেছে মেসার্স লাহিড়ী ফিলিং স্টেশন বিরুদ্ধে নিসআ যশোরে শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত শামসুর রহমান জসিম

কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৫৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৬০ সময় দেখুন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান মামুন

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠী গ্রামের গুরুত্বপূর্ণ দরগাবাড়ি খালের পূর্ণ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। পুনঃখননকৃত খালটি মেম্বার আলী শেখের বাড়ি থেকে মোতাচ্ছের মিয়ার বাড়ি পর্যন্ত বিস্তৃত,যা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার কারণে স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

আরও পড়ুনঃ  নিসআ যশোরে শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত শামসুর রহমান জসিম

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক অধ্যক্ষ আলোমগীর হোসেন এবং কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কিসমত,উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর,সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন,খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে, ফলে জলাবদ্ধতা হ্রাস পাবে এবং কৃষি জমিতে চাষাবাদে ইতিবাচক প্রভাব পড়বে। এর পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি আহমেদ সোহেল মনজুর সুমন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশব্যাপী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি সহায়ক অবকাঠামো গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

তিনি আরও বলেন,সরকারের এসব উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা

অন্যান্য বক্তারাও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন,এ ধরনের উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা স্থানীয় জনগণকে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান,খালটি পুনঃখনন সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি মিলবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়ে এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সরকার জ্বালানির দাম বাড়িয়ে অনাস্থার শিকার হলো

কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

আপডেটের সময়: ০১:৫৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান মামুন

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠী গ্রামের গুরুত্বপূর্ণ দরগাবাড়ি খালের পূর্ণ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। পুনঃখননকৃত খালটি মেম্বার আলী শেখের বাড়ি থেকে মোতাচ্ছের মিয়ার বাড়ি পর্যন্ত বিস্তৃত,যা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার কারণে স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

আরও পড়ুনঃ  নিসআ যশোরে শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত শামসুর রহমান জসিম

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক অধ্যক্ষ আলোমগীর হোসেন এবং কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কিসমত,উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবীর,সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন,খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে, ফলে জলাবদ্ধতা হ্রাস পাবে এবং কৃষি জমিতে চাষাবাদে ইতিবাচক প্রভাব পড়বে। এর পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি আহমেদ সোহেল মনজুর সুমন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশব্যাপী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি সহায়ক অবকাঠামো গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ

তিনি আরও বলেন,সরকারের এসব উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনঃ সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা

আরও পড়ুনঃ  নরসিংদীতে শিক্ষকের মারধরে শিশু রক্তাক্ত, শিক্ষক গ্রেফতার