Dhaka ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সরকার জ্বালানির দাম বাড়িয়ে অনাস্থার শিকার হলো রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন নরসিংদীতে শিক্ষকের মারধরে শিশু রক্তাক্ত, শিক্ষক গ্রেফতার চৈত্র সেলের শেষ দিনে জমে উঠেছে কেনাকাটা ও অন্যদিকে লক্ষ্মী গণেশ বিক্রি কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ বালিয়াডাঙ্গীতে রাতের আধারে তেল বিক্রির অভিযোগ উঠেছে মেসার্স লাহিড়ী ফিলিং স্টেশন বিরুদ্ধে নিসআ যশোরে শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত শামসুর রহমান জসিম

নরসিংদীতে শিক্ষকের মারধরে শিশু রক্তাক্ত, শিক্ষক গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৭৩ সময় দেখুন

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি,

নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদরাসায় ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে শিক্ষক নাজমুল ইসলাম এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত শিশুর নাম মুজাহিদ। শিশুটি জানায়, গোসল করতে অনীহা প্রকাশ করা তথা কথা না শুনায় মাদরাসার এক শিক্ষক তাকে বেত দিয়ে মারধর করেন। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের গভীর চিহ্ন পড়ে এবং এবং সারা শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফেটে রক্ত বের হয়। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছে শিশুটি।

আরও পড়ুনঃ  চৈত্র সেলের শেষ দিনে জমে উঠেছে কেনাকাটা ও অন্যদিকে লক্ষ্মী গণেশ বিক্রি

শিশুটির বাবা মাদরাসায় তাকে দেখতে গেলে শরীরে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা শিশুটির শরীরজুড়ে বেতের দাগ ও রক্তাক্ত ক্ষত দেখতে পান। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। শিশু মুজাহিদ গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসারত আছে।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে রাতের আধারে তেল বিক্রির অভিযোগ উঠেছে মেসার্স লাহিড়ী ফিলিং স্টেশন বিরুদ্ধে

শিশু মুজাহিদের চাচা বলেন, “এতদিন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদরাসা শিক্ষকদের নির্যাতনের খবর দেখেছি, এবার নিজের পরিবারের শিশুই তার শিকার হলো। কিছু শিক্ষকের এমন আচরণের কারণে পুরো আলেম সমাজের বদনাম হয়। একটি ছোট শিশুকে এভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুনঃ  সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা

স্থানীয় অভিভাবকদের প্রশ্ন, গোসল না করার মতো সামান্য ঘটনায় একটি শিশুকে এতটা নির্মমভাবে প্রহার করা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? এমন ঘটনার ফলে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থা নষ্ট হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নাজমুল হাসানকে পুলিশ গ্ৰেফতার করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সরকার জ্বালানির দাম বাড়িয়ে অনাস্থার শিকার হলো

নরসিংদীতে শিক্ষকের মারধরে শিশু রক্তাক্ত, শিক্ষক গ্রেফতার

আপডেটের সময়: ০২:০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি,

নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদরাসায় ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে শিক্ষক নাজমুল ইসলাম এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত শিশুর নাম মুজাহিদ। শিশুটি জানায়, গোসল করতে অনীহা প্রকাশ করা তথা কথা না শুনায় মাদরাসার এক শিক্ষক তাকে বেত দিয়ে মারধর করেন। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের গভীর চিহ্ন পড়ে এবং এবং সারা শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফেটে রক্ত বের হয়। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছে শিশুটি।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে রাতের আধারে তেল বিক্রির অভিযোগ উঠেছে মেসার্স লাহিড়ী ফিলিং স্টেশন বিরুদ্ধে

শিশুটির বাবা মাদরাসায় তাকে দেখতে গেলে শরীরে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা শিশুটির শরীরজুড়ে বেতের দাগ ও রক্তাক্ত ক্ষত দেখতে পান। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। শিশু মুজাহিদ গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসারত আছে।

আরও পড়ুনঃ  সরকার জ্বালানির দাম বাড়িয়ে অনাস্থার শিকার হলো

শিশু মুজাহিদের চাচা বলেন, “এতদিন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদরাসা শিক্ষকদের নির্যাতনের খবর দেখেছি, এবার নিজের পরিবারের শিশুই তার শিকার হলো। কিছু শিক্ষকের এমন আচরণের কারণে পুরো আলেম সমাজের বদনাম হয়। একটি ছোট শিশুকে এভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুনঃ  রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন