ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিজয় দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি চূড়ান্ত, থাকছে কুচকাওয়াজ ও তিন দিনের বিজয়মেলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৯৫ সময় দেখুন

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচি চূড়ান্ত করেছে সরকার। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশজুড়ে তিন দিনব্যাপী বিজয়মেলা।

মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। বুধবার (৪ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সভার কার্যবিবরণী সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় ৩১ বার তোপধ্বনি করা হবে। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারাও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকেরাও পুষ্পস্তবক অর্পণ করবেন।

ভিভিআইপি ও ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৮টায় জাতীয় স্মৃতিসৌধ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। এর আগে নিরাপত্তার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল সীমিত রাখা হবে।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

স্মৃতিসৌধের কর্মসূচি নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা ও ঢাকা-আশুলিয়া-সাভার সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবৈধ দোকান উচ্ছেদ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়কের পাশে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও ওভারহেড তোরণ নির্মাণও নিষিদ্ধ থাকবে।

বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সংবর্ধনা

১৬ ডিসেম্বর বিকেলে রাষ্ট্রপতির কার্যালয় নির্ধারিত সময়ে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। একইভাবে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হবে।

কুচকাওয়াজ, বিজয়মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজয় দিবসের সকাল ৯টায় দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

দেশের সব জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলার আয়োজন করা হবে। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য প্রদর্শনের পাশাপাশি শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

আরও পড়ুনঃ  আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করা হবে।

বিনা টিকিটে চলচ্চিত্র ও বিনোদনকেন্দ্র

বিজয় দিবসে ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে মিলনায়তন বা উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রও দেখানো হবে।

সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্রগুলো শিশুদের জন্য বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেবে। পর্যটনকেন্দ্রগুলোতে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিদেশে দূতাবাস ও বন্দরে বিশেষ আয়োজন

বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রবাসী বাংলাদেশি, বিদেশি অধ্যাপক, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেবেন।

বিজয় দিবসে চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দরসহ ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা, বরিশাল ও চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

আরও পড়ুনঃ  ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী

উপাসনালয়ে প্রার্থনা ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রীতিভোজ

শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

এ ছাড়া সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হবে।

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণীও প্রকাশ করা হবে। পাশাপাশি সংবাদপত্রে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ১৬ ডিসেম্বর জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস। দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বাঙালি জাতির সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্বের মধ্য দিয়ে মহান বিজয় অর্জিত হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজয় দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি চূড়ান্ত, থাকছে কুচকাওয়াজ ও তিন দিনের বিজয়মেলা

আপডেটের সময়: ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচি চূড়ান্ত করেছে সরকার। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশজুড়ে তিন দিনব্যাপী বিজয়মেলা।

মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। বুধবার (৪ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সভার কার্যবিবরণী সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় ৩১ বার তোপধ্বনি করা হবে। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারাও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকেরাও পুষ্পস্তবক অর্পণ করবেন।

ভিভিআইপি ও ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৮টায় জাতীয় স্মৃতিসৌধ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। এর আগে নিরাপত্তার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল সীমিত রাখা হবে।

আরও পড়ুনঃ  মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

স্মৃতিসৌধের কর্মসূচি নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা ও ঢাকা-আশুলিয়া-সাভার সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবৈধ দোকান উচ্ছেদ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়কের পাশে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও ওভারহেড তোরণ নির্মাণও নিষিদ্ধ থাকবে।

বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সংবর্ধনা

১৬ ডিসেম্বর বিকেলে রাষ্ট্রপতির কার্যালয় নির্ধারিত সময়ে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। একইভাবে জেলা ও উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হবে।

কুচকাওয়াজ, বিজয়মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজয় দিবসের সকাল ৯টায় দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

দেশের সব জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলার আয়োজন করা হবে। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য প্রদর্শনের পাশাপাশি শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

আরও পড়ুনঃ  ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করা হবে।

বিনা টিকিটে চলচ্চিত্র ও বিনোদনকেন্দ্র

বিজয় দিবসে ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে মিলনায়তন বা উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রও দেখানো হবে।

সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্রগুলো শিশুদের জন্য বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেবে। পর্যটনকেন্দ্রগুলোতে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিদেশে দূতাবাস ও বন্দরে বিশেষ আয়োজন

বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রবাসী বাংলাদেশি, বিদেশি অধ্যাপক, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেবেন।

বিজয় দিবসে চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দরসহ ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের পাগলা, বরিশাল ও চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

আরও পড়ুনঃ  ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি