ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে নির্যাতনের অভিযোগ, কবিরাজ আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৭৭ সময় দেখুন

পটুয়াখালীর কলাপাড়ায় ঝাড়ফুঁকের নামে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের চায়না গার্ডেনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে এসআরবি-৮-এর পটুয়াখালী সদস্যদের একটি দল। পরে সন্ধ্যায় তাঁকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

যে অভিযোগে মামলা

এর আগে গত ৩১ অক্টোবর এ ঘটনায় কিশোরীর সৎবাবা মেহেদী হাসান রিয়াজ কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী ফাহিমা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকেও আসামি করা হয়েছে। আটক মুসা উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি

এজাহারে যা বলা হয়েছে

মামলার এজাহার সূত্রে জানা যায়, মেহেদী হাসান রিয়াজ কর্মস্থলের কারণে বরিশালের রূপাতলীতে বসবাস করেন। তাঁর স্ত্রী ও কিশোরী মেয়ে কলাপাড়া পৌরসভার নাচনাপাড়া মদিনাবাগ এলাকায় আবদুল ওয়াদুদের একটি ভাড়া বাসায় থাকেন। কিশোরী রিয়াজের প্রথম স্ত্রীর সন্তান। প্রায় ১৪ বছর আগে দ্বিতীয় বিয়ে করার পর থেকে সে সৎমায়ের সঙ্গে কলাপাড়ায় বসবাস করছে। রিয়াজও মাঝেমধ্যে ওই বাসায় যাতায়াত করতেন।

আরও পড়ুনঃ  ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট

এজাহারে বলা হয়, কিশোরী অসুস্থ থাকায় পরিবারের সদস্যরা বিভিন্নভাবে চিকিৎসার চেষ্টা করছিলেন। এ সময় পূর্বপরিচিত অসীম গাজীর মাধ্যমে কবিরাজ তাইজুল ইসলাম মুসার সঙ্গে তাঁদের পরিচয় হয়।

অভিযোগ অনুযায়ী, চিকিৎসার নামে নানা কৌশলে কিশোরীকে ফুসলিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন মুসা। একপর্যায়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান এবং অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ভিডিও মুঠোফোনে ধারণ করেন। পরে এসব ভিডিও ব্যবহার করে কিশোরীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে কিশোরী ও তাঁর মা মুসা এবং অসীমকে বিয়ের বিষয়ে চাপ দেন। এর পরিপ্রেক্ষিতে আসামিরা মুঠোফোনে ধারণ করা ভিডিও পেনড্রাইভে সংরক্ষণ করে কিশোরীর বাড়িতে যান। সেখানে বিষয়টি গোপন রাখতে কিশোরী ও তাঁর মাকে হুমকি দেওয়া হয়। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

কিশোরীর বাবা জানিয়েছেন, এ ঘটনায় তাঁদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআরবি-৮-এর পটুয়াখালী সদস্যরা কবিরাজ মুসাকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে নির্যাতনের অভিযোগ, কবিরাজ আটক

আপডেটের সময়: ১০:১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় ঝাড়ফুঁকের নামে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের চায়না গার্ডেনের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে এসআরবি-৮-এর পটুয়াখালী সদস্যদের একটি দল। পরে সন্ধ্যায় তাঁকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

যে অভিযোগে মামলা

এর আগে গত ৩১ অক্টোবর এ ঘটনায় কিশোরীর সৎবাবা মেহেদী হাসান রিয়াজ কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী ফাহিমা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকেও আসামি করা হয়েছে। আটক মুসা উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী

এজাহারে যা বলা হয়েছে

মামলার এজাহার সূত্রে জানা যায়, মেহেদী হাসান রিয়াজ কর্মস্থলের কারণে বরিশালের রূপাতলীতে বসবাস করেন। তাঁর স্ত্রী ও কিশোরী মেয়ে কলাপাড়া পৌরসভার নাচনাপাড়া মদিনাবাগ এলাকায় আবদুল ওয়াদুদের একটি ভাড়া বাসায় থাকেন। কিশোরী রিয়াজের প্রথম স্ত্রীর সন্তান। প্রায় ১৪ বছর আগে দ্বিতীয় বিয়ে করার পর থেকে সে সৎমায়ের সঙ্গে কলাপাড়ায় বসবাস করছে। রিয়াজও মাঝেমধ্যে ওই বাসায় যাতায়াত করতেন।

আরও পড়ুনঃ  খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি

এজাহারে বলা হয়, কিশোরী অসুস্থ থাকায় পরিবারের সদস্যরা বিভিন্নভাবে চিকিৎসার চেষ্টা করছিলেন। এ সময় পূর্বপরিচিত অসীম গাজীর মাধ্যমে কবিরাজ তাইজুল ইসলাম মুসার সঙ্গে তাঁদের পরিচয় হয়।

অভিযোগ অনুযায়ী, চিকিৎসার নামে নানা কৌশলে কিশোরীকে ফুসলিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন মুসা। একপর্যায়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান এবং অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ভিডিও মুঠোফোনে ধারণ করেন। পরে এসব ভিডিও ব্যবহার করে কিশোরীকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে কিশোরী ও তাঁর মা মুসা এবং অসীমকে বিয়ের বিষয়ে চাপ দেন। এর পরিপ্রেক্ষিতে আসামিরা মুঠোফোনে ধারণ করা ভিডিও পেনড্রাইভে সংরক্ষণ করে কিশোরীর বাড়িতে যান। সেখানে বিষয়টি গোপন রাখতে কিশোরী ও তাঁর মাকে হুমকি দেওয়া হয়। অন্যথায় ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু