দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ৩২৪ টাকা। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে গুনতে হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
স্বর্ণের নতুন দাম
নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে—
- ২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ২৩৩ টাকা
এখানে প্রতি ভরি স্বর্ণের পরিমাণ ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
আগের দাম কত ছিল?
দাম বৃদ্ধির আগে মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
নতুন মূল্য কার্যকর হওয়ায় দেশের বাজারে সব ধরনের স্বর্ণের গহনার দাম বেড়েছে।
প্রতিবেদকের নাম 



















