ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণ আত্মসাতের মামলা: কারাগারে সাবেক এডিসি, ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা রাজধানীর বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে যায়নি পরিবার গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইমরান খান, বললেন ‘হয়তো জীবিত ফিরতে পারব না’ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে: শামা ওবায়েদ সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

লিওনেল মেসি চাইলে আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফে তাকে স্বাগত জানাতে প্রস্তুত প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে খেলোয়াড় হিসেবে নয়, কোচিং স্টাফের কোনো দায়িত্বে মেসিকে দেখার সম্ভাবনার কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন স্কালোনি। কোচিং স্টাফ থেকে ওয়াল্টার স্যামুয়েলের বিদায়ের পর তার জায়গায় মেসিকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে স্কালোনি মজার ছলে বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন তো ওয়াল্টার চলে যাচ্ছে, সে আসতে পারে!’

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ জাপানের

তবে মেসির খেলোয়াড়ি জীবন এখনই শেষ হচ্ছে বলে মনে করেন না স্কালোনি। তার বিশ্বাস, ২০৩০ বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, সে খেলতে থাকবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে সে এরই মধ্যে সিদ্ধান্ত জানিয়েছে। তবে একজন ফুটবলার হিসেবে যত দিন সম্ভব সে খেলে যাক, সেটাই চাই।’

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

এদিকে আর্জেন্টিনার কোচিং স্টাফ ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। নিজেই প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার। ২০১৮ সাল থেকে স্কালোনির কোচিং দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ওয়াল্টার আগেই আমাদের জানিয়েছিল, সে এককভাবে কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। তার প্রতি আমার কৃতজ্ঞতা চিরদিনের। সে আমার বন্ধু এবং এই কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। তার নতুন যাত্রার জন্য শুভকামনা।’

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল

স্যামুয়েলের বিদায়ের পরপরই নতুন কাউকে কোচিং স্টাফে যুক্ত করার পরিকল্পনা নেই স্কালোনির। আপাতত বর্তমান দল নিয়েই কাজ চালিয়ে যেতে চান তিনি। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে যুব দল থেকে সহযোগিতা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।

অন্যদিকে, মেসি আগেই জানিয়েছেন, খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আসার চেয়ে ফুটবল ব্যবস্থাপনা ও ক্লাব পরিচালনায় তার আগ্রহ বেশি। আর্জেন্টিনার ক্লাব লিওনেস দে রোজারিও, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য

মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খুলে রাখলেন সম্ভাবনার দুয়ার

আপডেটের সময়: ০২:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

লিওনেল মেসি চাইলে আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফে তাকে স্বাগত জানাতে প্রস্তুত প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে খেলোয়াড় হিসেবে নয়, কোচিং স্টাফের কোনো দায়িত্বে মেসিকে দেখার সম্ভাবনার কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন স্কালোনি। কোচিং স্টাফ থেকে ওয়াল্টার স্যামুয়েলের বিদায়ের পর তার জায়গায় মেসিকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে স্কালোনি মজার ছলে বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন তো ওয়াল্টার চলে যাচ্ছে, সে আসতে পারে!’

আরও পড়ুনঃ  মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি

তবে মেসির খেলোয়াড়ি জীবন এখনই শেষ হচ্ছে বলে মনে করেন না স্কালোনি। তার বিশ্বাস, ২০৩০ বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, সে খেলতে থাকবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে সে এরই মধ্যে সিদ্ধান্ত জানিয়েছে। তবে একজন ফুটবলার হিসেবে যত দিন সম্ভব সে খেলে যাক, সেটাই চাই।’

আরও পড়ুনঃ  জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন: আওয়ামী লীগের নাশকতায় কেন কোনো পদক্ষেপ নেই?

এদিকে আর্জেন্টিনার কোচিং স্টাফ ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। নিজেই প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার। ২০১৮ সাল থেকে স্কালোনির কোচিং দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ওয়াল্টার আগেই আমাদের জানিয়েছিল, সে এককভাবে কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। তার প্রতি আমার কৃতজ্ঞতা চিরদিনের। সে আমার বন্ধু এবং এই কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। তার নতুন যাত্রার জন্য শুভকামনা।’

আরও পড়ুনঃ  জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী