ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৪ এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস পাবনায় আ.লীগ-বিএনপির তিন দিনের সংঘর্ষ, ওসি প্রত্যাহার রাশিয়ায় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৮ কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে অচলাবস্থা, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ-৩১ খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে বিজিবির টহল দলের হাতে আটক হন তিনি। এ সময় তাঁর সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র ছিল।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন

বিজিবি সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন বিজিবির সদস্যরা। এ সময় সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে এক বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পান তাঁরা। পরে তাঁকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ দিয়ে চলাচল করবে না পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন

তবে আটক বিএসএফ সদস্যের নাম, পদবি ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপি ক্যাম্পে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বিজিবির হেফাজতে রয়েছে।

আরও পড়ুনঃ  জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন

এদিকে, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে বিজিবি। এ বিষয়ে আলোচনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য

আপডেটের সময়: ০৩:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে বিজিবির টহল দলের হাতে আটক হন তিনি। এ সময় তাঁর সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র ছিল।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজিবি সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন বিজিবির সদস্যরা। এ সময় সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে এক বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পান তাঁরা। পরে তাঁকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  আইসিজের রায়ে গণহত্যায় মিয়ানমার দায়ী, উচ্ছ্বসিত রোহিঙ্গারা

তবে আটক বিএসএফ সদস্যের নাম, পদবি ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপি ক্যাম্পে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বিজিবির হেফাজতে রয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

এদিকে, ঘটনাটি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে বিজিবি। এ বিষয়ে আলোচনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।