ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকাডুবি, নিহত ২৪ এমএলএস প্লে-অফের শুরুতেই মেসির মায়ামিকে ৩-০ গোলে হারাল কলম্বাস পাবনায় আ.লীগ-বিএনপির তিন দিনের সংঘর্ষ, ওসি প্রত্যাহার রাশিয়ায় আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ শিক্ষক আবদুল কাবিল খান ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ৮ কপ-৩১ সম্মেলনে ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে অচলাবস্থা, চুক্তি ছাড়াই শেষ হতে পারে কপ-৩১ খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে পারে।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য জোরদার করতে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক হতে পারে।

আরও পড়ুনঃ  দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের

দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যে সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।

জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রবিবার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। তিনি গত ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যান।

আরও পড়ুনঃ  গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫৬ কারখানা বন্ধ

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা। তবে এর আগেই রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। পুলিশের একাধিক স্থাপনা, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা কার্যালয়, বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘর এবং গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে ওসিকে প্রাণনাশের হুমকি

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করেন। এই গোষ্ঠীকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ১০:৫৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হতে পারে।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য জোরদার করতে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক হতে পারে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অবরোধ প্রত্যাহার, দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক

দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যে সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। আগামীকাল সোমবার এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।

জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সূত্রে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রবিবার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। তিনি গত ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যান।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা। তবে এর আগেই রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। পুলিশের একাধিক স্থাপনা, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা কার্যালয়, বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘর এবং গণপরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান