ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, পুড়ল ভেতরের মালামাল জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাফাই সাক্ষ্য সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে স্বর্ণ কেনা কমায় দাম কমেছে, দাবি মোদির বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর আগুন, হতাহত নেই বৃষ্টির পর বাড়বে শীতের অনুভূতি, মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার আভাস জামায়াতের সংস্কার প্রস্তাব ও বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে রাজ্জাকের বক্তব্য অস্বীকার আজহারের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাফাই সাক্ষ্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ একজন সাক্ষী সাফাই সাক্ষ্য দেবেন।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

নিরাপত্তার কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেবেন জিয়াউল আহসান।

আসামিপক্ষের আইনজীবীরা তাঁর পক্ষে সাফাই সাক্ষী হাজির করার কথা জানালেও সাক্ষীর নাম প্রকাশ করেননি। আইন অনুযায়ী সাক্ষীর নাম দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সময়ক্ষেপণের উদ্দেশ্যে তা গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

এ মামলায় ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৯ নভেম্বর তাঁর জেরার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান

এর আগে ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দিতে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। তিনি জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা জনসমক্ষে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোকদেখানো প্রশাসনিক নির্বাহী তদন্ত করা হতো।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, প্রকৃত অপরাধীদের আড়ালে রাখতেই নিয়ন্ত্রিত প্রশাসনিক তদন্তের ব্যবস্থা করা হয়েছিল। এ ধরনের তদন্তের প্রতিবেদন তৈরির জন্য প্রকৃত মৃত্যুর কারণ গোপন করে কর্মকর্তাদের মিথ্যা ও ভুল ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশ প্রতিবেদন প্রস্তুত করতে বাধ্য করা হতো। এর উদ্দেশ্য ছিল প্রকৃত অপরাধীদের রক্ষা করা।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

জবানবন্দি দেওয়ার পর রফিকুল ইসলামকে টানা কয়েক দিন জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আসামিপক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান, নাজনীন নাহারসহ একটি প্যানেল। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

মামলায় তিনটি অভিযোগ

এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতের ঘটনা নিয়ে। অভিযোগ অনুযায়ী, ওই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ের কথা উল্লেখ করা হয়েছে। এ সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া হয়।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক

জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাফাই সাক্ষ্য

আপডেটের সময়: ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ একজন সাক্ষী সাফাই সাক্ষ্য দেবেন।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

নিরাপত্তার কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেবেন জিয়াউল আহসান।

আসামিপক্ষের আইনজীবীরা তাঁর পক্ষে সাফাই সাক্ষী হাজির করার কথা জানালেও সাক্ষীর নাম প্রকাশ করেননি। আইন অনুযায়ী সাক্ষীর নাম দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সময়ক্ষেপণের উদ্দেশ্যে তা গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

এ মামলায় ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সাফাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৯ নভেম্বর তাঁর জেরার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে থেকেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তদারকি করছে সরকার

এর আগে ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দিতে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। তিনি জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা জনসমক্ষে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোকদেখানো প্রশাসনিক নির্বাহী তদন্ত করা হতো।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, প্রকৃত অপরাধীদের আড়ালে রাখতেই নিয়ন্ত্রিত প্রশাসনিক তদন্তের ব্যবস্থা করা হয়েছিল। এ ধরনের তদন্তের প্রতিবেদন তৈরির জন্য প্রকৃত মৃত্যুর কারণ গোপন করে কর্মকর্তাদের মিথ্যা ও ভুল ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশ প্রতিবেদন প্রস্তুত করতে বাধ্য করা হতো। এর উদ্দেশ্য ছিল প্রকৃত অপরাধীদের রক্ষা করা।

আরও পড়ুনঃ  আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব

জবানবন্দি দেওয়ার পর রফিকুল ইসলামকে টানা কয়েক দিন জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আসামিপক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান, নাজনীন নাহারসহ একটি প্যানেল। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

মামলায় তিনটি অভিযোগ

এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতের ঘটনা নিয়ে। অভিযোগ অনুযায়ী, ওই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ের কথা উল্লেখ করা হয়েছে। এ সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ