ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাফাই সাক্ষ্য সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে স্বর্ণ কেনা কমায় দাম কমেছে, দাবি মোদির বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর আগুন, হতাহত নেই বৃষ্টির পর বাড়বে শীতের অনুভূতি, মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার আভাস জামায়াতের সংস্কার প্রস্তাব ও বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে রাজ্জাকের বক্তব্য অস্বীকার আজহারের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বর্ণ কেনা কমায় দাম কমেছে, দাবি মোদির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, মানুষ স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় মূল্যবান এই ধাতুর দামও কমেছে। এ কারণে অনেকেই তাঁকে জানিয়েছেন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মোদি। এ সময় গত মে মাসে স্বর্ণ কেনা কমানোর জন্য দেশবাসীর প্রতি জানানো আহ্বানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

মোদি বলেন, এক বছর খুব প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার জন্য নাগরিকদের অনুরোধ করেছিলেন তিনি। তাঁর এই আহ্বানের সঙ্গে ১৯৬৫ সালে তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের তুলনা করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, শাস্ত্রীর আহ্বানে যেভাবে দেশবাসী সাড়া দিয়েছিলেন, এখনো মানুষের মধ্যে সেই মনোভাব রয়েছে। তাঁর মতো একজন সাধারণ মানুষের অনুরোধে নাগরিকেরা স্বর্ণ কেনা কমিয়েছেন বলে দাবি করেন তিনি। এর ফলে স্বর্ণের দামও কমেছে বলে মন্তব্য করেন মোদি।

আরও পড়ুনঃ  ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১, দাবি হুতিদের

গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৩ রুপিতে।

বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর উদ্যোগ

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়ে। ওই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর লক্ষ্যেই স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন মোদি।

আরও পড়ুনঃ  বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর আগুন, হতাহত নেই

সে সময় হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, স্বর্ণ এমন একটি খাত, যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নেওয়া প্রয়োজন।

পাশাপাশি জ্বালানির ব্যবহার কমানো, বাড়ি থেকে কাজ করা এবং বিদেশ ভ্রমণ সীমিত রাখারও আহ্বান জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে গত সেপ্টেম্বরে আবারও জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার অনুরোধ জানান ভারতের প্রধানমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাফাই সাক্ষ্য

স্বর্ণ কেনা কমায় দাম কমেছে, দাবি মোদির

আপডেটের সময়: ০৯:৩৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, মানুষ স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় মূল্যবান এই ধাতুর দামও কমেছে। এ কারণে অনেকেই তাঁকে জানিয়েছেন, তাঁর আহ্বানে সাড়া দিয়ে তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মোদি। এ সময় গত মে মাসে স্বর্ণ কেনা কমানোর জন্য দেশবাসীর প্রতি জানানো আহ্বানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  ভারতে চরম দারিদ্র্য কমেছে, এবার লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধি

মোদি বলেন, এক বছর খুব প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার জন্য নাগরিকদের অনুরোধ করেছিলেন তিনি। তাঁর এই আহ্বানের সঙ্গে ১৯৬৫ সালে তীব্র খাদ্যসংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের তুলনা করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, শাস্ত্রীর আহ্বানে যেভাবে দেশবাসী সাড়া দিয়েছিলেন, এখনো মানুষের মধ্যে সেই মনোভাব রয়েছে। তাঁর মতো একজন সাধারণ মানুষের অনুরোধে নাগরিকেরা স্বর্ণ কেনা কমিয়েছেন বলে দাবি করেন তিনি। এর ফলে স্বর্ণের দামও কমেছে বলে মন্তব্য করেন মোদি।

আরও পড়ুনঃ  রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আইসিজে

গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ছিল ১৫ হাজার ২৫০ রুপি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৫২৩ রুপিতে।

বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর উদ্যোগ

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়ে। ওই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমানোর লক্ষ্যেই স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন মোদি।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা