ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জীবনযাত্রার ব্যয় ও বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সজুড়ে টানা ষষ্ঠ সপ্তাহের বিক্ষোভ

উন্নত সরকারি সেবা নিশ্চিত করা, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমানো এবং বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (২১ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ নিয়ে টানা ষষ্ঠ সপ্তাহের মতো রাজপথে নামলেন আন্দোলনকারীরা।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে উন্নত শিক্ষার পরিবেশের দাবিতে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। পরে আকাশছোঁয়া দ্রব্যমূল্য, অপর্যাপ্ত জনসেবা ও পুলিশের আচরণের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদে রূপ নেয় এটি। ফ্রান্সে বিক্ষোভকারীর সংখ্যা কিছুটা কমলেও আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপের অন্যান্য দেশেও।

শনিবার মধ্য প্যারিসের প্লেস দে লা রিপাবলিক চত্বরে কয়েক হাজার মানুষ জড়ো হন। সেখানে বাদ্যযন্ত্রের পরিবেশনা, ফুড ট্রাক, নানা রঙের পোশাক এবং হাতে তৈরি প্ল্যাকার্ড দেখা যায়।

আরও পড়ুনঃ  ভারতে চরম দারিদ্র্য কমেছে, এবার লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধি

শ্রমিক ইউনিয়ন ও বামপন্থী দলগুলোর পতাকা ও ভেস্টের পাশাপাশি সেখানে ছাত্র সংগঠন এবং ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরাও অংশ নেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারকে চাপে ফেলা সেই আন্দোলনের আট বছর পূর্তি উপলক্ষে কর্মীরা বার্ষিকীও পালন করেন।

বিক্ষোভের একপর্যায়ে একটি দল ফ্রান্সের সামাজিক নিরাপত্তা ও শিক্ষাসহ বিভিন্ন জনসেবার অবনতির প্রতিবাদে প্রতীকী সমাধিস্তম্ভ স্থাপন করে।

ছাত্র ইউনিয়ন ‘ইউনেফ’-এর সাধারণ সম্পাদক মানন মোরেট বলেন, বিভিন্ন দেশের তরুণেরা একই ধরনের চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর ভাষায়, মাথার ওপর ছাদ, চিকিৎসাসেবা ও পর্যাপ্ত খাবার—এই তিনটির মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  দারুল উলুম করাচির পরীক্ষায় প্রথম বাংলাদেশি উসামা

শুক্রবারও জীবনযাত্রার উচ্চ ব্যয়, সামরিক ব্যয় বৃদ্ধি ও জলবায়ু সংকটসহ বিভিন্ন ইস্যুতে একাধিক দেশে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। তরুণদের উদ্বেগ উপেক্ষা করার অভিযোগে রাজনৈতিক নেতাদের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যেই এসব কর্মসূচি পালন করা হয়।

প্যারিসের এক বিক্ষোভকারীর প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি বাঁচতে চাই, কেবল টিকে থাকতে নয়।’ আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘হত্যার লাইসেন্সকে না বলুন।’ শুক্রবার ফ্রান্সের পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের প্রতিবাদে এই স্লোগান দেওয়া হয়। ওই আইনে অস্ত্র ব্যবহারকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুরক্ষা বাড়ানো হয়েছে। আইনটি বামপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  ফিলিপাইন ভারতের কাছ থেকে আকাশ ও পিনাকা কিনতে চায়, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়

বিক্ষোভগুলো মূলত শান্তিপূর্ণ থাকলেও বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন সহিংসতা ও পুলিশের বিরুদ্ধে বর্বরতার অভিযোগ উঠেছে। গত মাসে ফ্রান্সের কয়েকটি সমাবেশ দাঙ্গা পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সে সময় দোকানপাটে লুটপাট এবং বিভিন্ন ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের বিক্ষোভ সাধারণভাবে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। আগের দিনগুলোর তুলনায় এতে লোকসমাগমও কম ছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

জীবনযাত্রার ব্যয় ও বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সজুড়ে টানা ষষ্ঠ সপ্তাহের বিক্ষোভ

আপডেটের সময়: ১০:০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

উন্নত সরকারি সেবা নিশ্চিত করা, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমানো এবং বৈষম্যের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (২১ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ নিয়ে টানা ষষ্ঠ সপ্তাহের মতো রাজপথে নামলেন আন্দোলনকারীরা।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে উন্নত শিক্ষার পরিবেশের দাবিতে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। পরে আকাশছোঁয়া দ্রব্যমূল্য, অপর্যাপ্ত জনসেবা ও পুলিশের আচরণের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদে রূপ নেয় এটি। ফ্রান্সে বিক্ষোভকারীর সংখ্যা কিছুটা কমলেও আন্দোলন ছড়িয়ে পড়েছে ইউরোপের অন্যান্য দেশেও।

শনিবার মধ্য প্যারিসের প্লেস দে লা রিপাবলিক চত্বরে কয়েক হাজার মানুষ জড়ো হন। সেখানে বাদ্যযন্ত্রের পরিবেশনা, ফুড ট্রাক, নানা রঙের পোশাক এবং হাতে তৈরি প্ল্যাকার্ড দেখা যায়।

আরও পড়ুনঃ  ভারতে চরম দারিদ্র্য কমেছে, এবার লক্ষ্য অর্থনৈতিক সমৃদ্ধি

শ্রমিক ইউনিয়ন ও বামপন্থী দলগুলোর পতাকা ও ভেস্টের পাশাপাশি সেখানে ছাত্র সংগঠন এবং ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরাও অংশ নেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারকে চাপে ফেলা সেই আন্দোলনের আট বছর পূর্তি উপলক্ষে কর্মীরা বার্ষিকীও পালন করেন।

বিক্ষোভের একপর্যায়ে একটি দল ফ্রান্সের সামাজিক নিরাপত্তা ও শিক্ষাসহ বিভিন্ন জনসেবার অবনতির প্রতিবাদে প্রতীকী সমাধিস্তম্ভ স্থাপন করে।

ছাত্র ইউনিয়ন ‘ইউনেফ’-এর সাধারণ সম্পাদক মানন মোরেট বলেন, বিভিন্ন দেশের তরুণেরা একই ধরনের চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর ভাষায়, মাথার ওপর ছাদ, চিকিৎসাসেবা ও পর্যাপ্ত খাবার—এই তিনটির মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

শুক্রবারও জীবনযাত্রার উচ্চ ব্যয়, সামরিক ব্যয় বৃদ্ধি ও জলবায়ু সংকটসহ বিভিন্ন ইস্যুতে একাধিক দেশে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। তরুণদের উদ্বেগ উপেক্ষা করার অভিযোগে রাজনৈতিক নেতাদের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যেই এসব কর্মসূচি পালন করা হয়।

প্যারিসের এক বিক্ষোভকারীর প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি বাঁচতে চাই, কেবল টিকে থাকতে নয়।’ আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘হত্যার লাইসেন্সকে না বলুন।’ শুক্রবার ফ্রান্সের পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের প্রতিবাদে এই স্লোগান দেওয়া হয়। ওই আইনে অস্ত্র ব্যবহারকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুরক্ষা বাড়ানো হয়েছে। আইনটি বামপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  সব শর্তে চুক্তি করতে রাজি নয় ইরান, আলোচনার পথ খোলা: আরাগচি