ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ দুবলার চরে শুঁটকি মৌসুমে দুর্যোগের ছোবল, দুশ্চিন্তায় ১০ হাজার জেলে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কাঠামো গঠনের তাগিদ বাংলাদেশের পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে ভোটের তালিকা প্রকাশ কপ-৩১ সম্মেলনে নীরব ভারত, পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা ময়মনসিংহে রাতে ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন, দিনে সড়ক অবরোধ গোপালগঞ্জ দিয়ে চলাচল করবে না পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

২০২৭ সালে নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে আরও সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দিতে যাচ্ছে কানাডার কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে স্থায়ী বসবাসের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা কর্মী, তাঁদের পরিবারের সদস্য এবং নির্দিষ্ট মানবিক বিবেচনায় থাকা আবেদনকারীদের অনিশ্চয়তা কমাতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ প্রকাশিত ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, এ উদ্যোগের আওতায় দুটি পৃথক শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মোট ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। বিশেষ কর্মসূচিটি শুধু ২০২৭ সালের জন্য নির্ধারিত এবং নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রার অতিরিক্ত।

কর্মজীবীদের জন্য ১ লাখ সুযোগ

প্রথম শ্রেণিতে কুইবেক প্রদেশের বাইরে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ইতোমধ্যে কর্মরত সর্বোচ্চ ১ লাখ মানুষ এবং তাঁদের যোগ্য পরিবারের সদস্যরা স্থায়ী বসবাসের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯

এ ক্ষেত্রে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী নির্বাচন করা হবে। বিশেষ করে প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির মাধ্যমে স্থায়ী বসবাসের যোগ্য কর্মী এবং কয়েকটি নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরা এ উদ্যোগের আওতায় আসতে পারেন।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে নতুন ব্যবসা উদ্যোগ কর্মসূচি, স্বনিয়োজিত ব্যক্তিদের কর্মসূচি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পরীক্ষামূলক কর্মসূচি এবং গৃহভিত্তিক পরিচর্যা কর্মী কর্মসূচি।

মানবিক বিবেচনায় আরও ১ লাখ সুযোগ

দ্বিতীয় শ্রেণিতে মানবিক ও পারিবারিক বিবেচনায় সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন কানাডায় বসবাসরত হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাস কর্মসূচির অপেক্ষমাণ আবেদনকারী, ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আবেদনকারী, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় যাঁদের আবেদন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তান।

আরও পড়ুনঃ  ইন্দো-প্যাসিফিকে প্রভাব বাড়াতে কোয়াডকে কাজে লাগাতে চান মোদি

সরকারের পরিকল্পনা অনুযায়ী, হংকংয়ের স্থায়ী বসবাসের পথের অবশিষ্ট আবেদনগুলো নিষ্পত্তি করে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে এবং ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া মানবিক বিবেচনায় নীতিগতভাবে অনুমোদিত সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডায় বসবাসরত নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তান এ উদ্যোগের আওতায় আসতে পারেন।

নিয়মিত লক্ষ্যমাত্রার বাইরে বিশেষ উদ্যোগ

কানাডার ২০২৭ সালের নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার। এর বাইরে অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন করে বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ আনার পরিবর্তে কানাডায় আগে থেকেই বসবাসরত, কর্মরত এবং দেশটির অর্থনীতি ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ  রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আইসিজে

এর ফলে দীর্ঘদিনের আবেদনজট কমবে, কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর হবে এবং পরিবার পুনর্মিলনের সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার।

প্রসঙ্গত, এটি নতুন কোনো অভিবাসন কর্মসূচি নয়। সবার জন্য নতুন করে আবেদন গ্রহণের ঘোষণাও দেওয়া হয়নি। নির্দিষ্ট কর্মসূচিতে আগে থেকেই আবেদন করা অথবা ঘোষিত যোগ্যতার আওতায় থাকা ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত সুযোগ রাখা হচ্ছে।

যোগ্য আবেদনকারীদের আলাদা করে আবেদন করার প্রয়োজন হবে না। সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় তাঁদের আবেদন বিবেচনা করা হবে। দীর্ঘদিন ধরে কানাডায় কাজ করে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলা অভিবাসী পরিবারগুলোর জন্য এ উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির

২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

আপডেটের সময়: ০৪:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

২০২৭ সালে নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে আরও সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দিতে যাচ্ছে কানাডার কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে স্থায়ী বসবাসের সিদ্ধান্তের অপেক্ষায় থাকা কর্মী, তাঁদের পরিবারের সদস্য এবং নির্দিষ্ট মানবিক বিবেচনায় থাকা আবেদনকারীদের অনিশ্চয়তা কমাতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ প্রকাশিত ২০২৭–২০২৯ সালের অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, এ উদ্যোগের আওতায় দুটি পৃথক শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মোট ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। বিশেষ কর্মসূচিটি শুধু ২০২৭ সালের জন্য নির্ধারিত এবং নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রার অতিরিক্ত।

কর্মজীবীদের জন্য ১ লাখ সুযোগ

প্রথম শ্রেণিতে কুইবেক প্রদেশের বাইরে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ইতোমধ্যে কর্মরত সর্বোচ্চ ১ লাখ মানুষ এবং তাঁদের যোগ্য পরিবারের সদস্যরা স্থায়ী বসবাসের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  ইন্দো-প্যাসিফিকে প্রভাব বাড়াতে কোয়াডকে কাজে লাগাতে চান মোদি

এ ক্ষেত্রে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী নির্বাচন করা হবে। বিশেষ করে প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির মাধ্যমে স্থায়ী বসবাসের যোগ্য কর্মী এবং কয়েকটি নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরা এ উদ্যোগের আওতায় আসতে পারেন।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে নতুন ব্যবসা উদ্যোগ কর্মসূচি, স্বনিয়োজিত ব্যক্তিদের কর্মসূচি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পরীক্ষামূলক কর্মসূচি এবং গৃহভিত্তিক পরিচর্যা কর্মী কর্মসূচি।

মানবিক বিবেচনায় আরও ১ লাখ সুযোগ

দ্বিতীয় শ্রেণিতে মানবিক ও পারিবারিক বিবেচনায় সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন কানাডায় বসবাসরত হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাস কর্মসূচির অপেক্ষমাণ আবেদনকারী, ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আবেদনকারী, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় যাঁদের আবেদন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তান।

আরও পড়ুনঃ  ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

সরকারের পরিকল্পনা অনুযায়ী, হংকংয়ের স্থায়ী বসবাসের পথের অবশিষ্ট আবেদনগুলো নিষ্পত্তি করে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে এবং ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া মানবিক বিবেচনায় নীতিগতভাবে অনুমোদিত সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডায় বসবাসরত নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তান এ উদ্যোগের আওতায় আসতে পারেন।

নিয়মিত লক্ষ্যমাত্রার বাইরে বিশেষ উদ্যোগ

কানাডার ২০২৭ সালের নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার। এর বাইরে অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন করে বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ আনার পরিবর্তে কানাডায় আগে থেকেই বসবাসরত, কর্মরত এবং দেশটির অর্থনীতি ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের নিশ্চয়তা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ  এডেনের দিকে অগ্রসর হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন ও দুর্গ নির্মাণ