ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে গোপালগঞ্জে দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ‘আর কত কান্না থামাব, কত চোখের পানি ফেলবে মানুষ’: রাজু মোল্যার জানাজায় রিজভী দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে অসংগতি ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন ‘বিশ্বের অন্য কোনো দেশ এত দালাল উৎপাদন করতে পারেনি’: সংসদে শফিকুর রহমান প্রথমবার বাবা হলেন ব্রাজিলের এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক ববিতে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর অফিসে নেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

অস্ত্রের মজুত সংকটের কারণে ইরানে হামলা চালাতে মেয়াদোত্তীর্ণ বা আগে ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী। এসব অস্ত্রের মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনীর প্রধান হিসেবে হাং কাওয়ের নিয়োগসংক্রান্ত শুনানিতে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্রের সংকটের বিষয়টি উঠে আসে। অভিযান সম্পর্কে জানেন এমন এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এ তথ্য প্রকাশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের প্রকৃত অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলমান সংঘাতের কারণে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রের মজুতের ওপর চাপ ক্রমেই বাড়ছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর পরবর্তী সচিব বা প্রধান হিসেবে ভারপ্রাপ্ত সচিব হাং কাওকে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির সামনে নিয়োগসংক্রান্ত শুনানিতে অংশ নেন কাও। প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত অস্ত্রগুলোর কার্যক্রমসংক্রান্ত কোড পরিবর্তন করে সেগুলো আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’তে এসব অস্ত্র মোতায়েন করা হয় বলেও জানান তিনি। পুরোনো অস্ত্রগুলো কীভাবে আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে, তা বোঝাতে অস্বাভাবিক একটি উদাহরণ দেন কাও। মেয়াদোত্তীর্ণ রুটিকে আবার খাওয়ার উপযোগী করার সঙ্গে বিষয়টির তুলনা করেন তিনি।

আরও পড়ুনঃ  জব্দ মার্কিন অস্ত্র বিশ্লেষণ করে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান

আইনপ্রণেতাদের কাও বলেন, ‘রুটির ওপর সামান্য পানি ছিটিয়ে মাইক্রোওয়েভে গরম করলে সেটা আবার খাওয়ার উপযোগী হয়ে যায়।’

তবে কতগুলো মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সেগুলোর বয়স কত কিংবা পুনরায় ব্যবহারের উপযোগী করা সব অস্ত্রই ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল কি না, তা জানাননি কাও। মোতায়েনের আগে কতগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা-নিরীক্ষা, যাচাই কিংবা মেরামত করা হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত কিছু বলেননি তিনি।

মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত সংকট

ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী বিপুলসংখ্যক টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পর এমন তথ্য সামনে এলো। গত ২৭ মার্চ দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম চার সপ্তাহে মার্কিন বাহিনী ৮৫০টির বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এরপর ২১ এপ্রিল প্রকাশিত সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক মূল্যায়নে বলা হয়, সামরিক অভিযান স্থগিত হওয়ার সময় ক্ষেপণাস্ত্র ব্যবহারের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছিল।

ক্ষেপণাস্ত্রগুলোর উৎপাদন খরচ ও সময় বিবেচনায় এ পরিমাণ ব্যবহার বেশ তাৎপর্যপূর্ণ। দ্য ওয়াশিংটন পোস্ট-এর তথ্য অনুযায়ী, টমাহক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ সংস্করণগুলোর প্রতিটির দাম ৩৬ লাখ ডলার পর্যন্ত হতে পারে। একটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সর্বোচ্চ দুই বছর সময় লাগে।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ৭ ট্যাংকারে হামলা, জাহাজ চলাচল কমেছে ৬৫ শতাংশ

চলতি ২০২৬ অর্থবছরের বাজেটে মার্কিন নৌবাহিনী মাত্র ৫৭টি টমাহক ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব করেছিল। সিএসআইএসের ধারণা, ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৩ হাজার ১০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে। তবে পেন্টাগন তাদের অস্ত্রভাণ্ডারে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে, তা প্রকাশ করে না।

কাও ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেছেন। প্রতিবেদন অনুযায়ী, তিনি আইনপ্রণেতাদের জানান, তাঁর সামরিক জীবনের সময় বছরে প্রায় ১২৫টি টমাহক ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হতো। বর্তমানে প্রতি মাসে ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে।

মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহারে ঝুঁকি

কোনো ক্ষেপণাস্ত্রের মেয়াদ শেষ হওয়ার অর্থ এই নয় যে সেটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের অনুপযোগী বা অনিরাপদ হয়ে গেছে। এর অর্থ হলো, প্রয়োজনীয় পরীক্ষা ছাড়া ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন উপাদান প্রস্তুতকারকের নির্ধারিত নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও কার্যক্ষমতার মান পূরণ করছে বলে ধরে নেওয়া যায় না।

জাতিসংঘের গোলাবারুদ ব্যবস্থাপনা-বিষয়ক নির্দেশিকায় পুরোনো অস্ত্রের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি ও বিস্ফোরকের রাসায়নিক গুণাগুণ নষ্ট হওয়া, স্থিতিশীলতা রক্ষাকারী উপাদানের কার্যকারিতা কমে যাওয়া, ইলেকট্রনিক যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়া, সিল নষ্ট হওয়া, মরিচা পড়া এবং কাঠামোগত ক্ষতি।

আরও পড়ুনঃ  এডেনের দিকে অগ্রসর হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন ও দুর্গ নির্মাণ

এসব কারণে অস্ত্র উৎক্ষেপণ, নির্ধারিত গতিপথ অনুসরণ এবং পরিকল্পনা অনুযায়ী বিস্ফোরিত হওয়ার সক্ষমতা হারাতে পারে।

টমাহকের মতো অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এসব ঝুঁকি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এ ধরনের ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নির্ভর করে এর ইঞ্জিন, নেভিগেশন প্রযুক্তি, ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং বিস্ফোরক ওয়ারহেডের সমন্বিত কার্যক্রমের ওপর। গুরুত্বপূর্ণ কোনো একটি অংশে ত্রুটি দেখা দিলেই ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতা ব্যাহত হতে পারে।

তবে ক্ষেপণাস্ত্রের কার্যকর মেয়াদ বাড়ানোর জন্য মার্কিন নৌবাহিনীর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। চলতি অর্থবছরের বাজেটের ব্যাখ্যামূলক নথিতে বলা হয়েছে, টমাহক ব্লক-৪ ও ব্লক-৫ ক্ষেপণাস্ত্রের কার্যকর আয়ুষ্কাল ৩০ বছর।

এগুলোর ক্ষেত্রে ১৫ বছর পরপর মোতায়োগ ও পুনরায় ব্যবহারের উপযোগিতা যাচাইয়ের প্রক্রিয়া রয়েছে। এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরীক্ষা করা হয় এবং ক্ষতিগ্রস্ত অংশ মেরামত বা পরিবর্তন করা হয়।

এর ফলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পুরোনো ক্ষেপণাস্ত্রও আবার ব্যবহারের উপযোগী করা সম্ভব। তবে শুধু অস্ত্রের শ্রেণিবিন্যাস বা কার্যক্রমসংক্রান্ত কোড পরিবর্তন করলেই এর সব যন্ত্রাংশ মেরামত বা পরীক্ষা করা হয়েছে, এমন নিশ্চয়তা পাওয়া যায় না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বামীকে ‘মেয়েকে মেরে ফেলছি’ বলে ভয়েস মেসেজ, বনশ্রীতে ৪ বছরের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

আপডেটের সময়: ১০:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

অস্ত্রের মজুত সংকটের কারণে ইরানে হামলা চালাতে মেয়াদোত্তীর্ণ বা আগে ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী। এসব অস্ত্রের মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনীর প্রধান হিসেবে হাং কাওয়ের নিয়োগসংক্রান্ত শুনানিতে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্রের সংকটের বিষয়টি উঠে আসে। অভিযান সম্পর্কে জানেন এমন এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

এ তথ্য প্রকাশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের প্রকৃত অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলমান সংঘাতের কারণে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রের মজুতের ওপর চাপ ক্রমেই বাড়ছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর পরবর্তী সচিব বা প্রধান হিসেবে ভারপ্রাপ্ত সচিব হাং কাওকে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির সামনে নিয়োগসংক্রান্ত শুনানিতে অংশ নেন কাও। প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত অস্ত্রগুলোর কার্যক্রমসংক্রান্ত কোড পরিবর্তন করে সেগুলো আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’তে এসব অস্ত্র মোতায়েন করা হয় বলেও জানান তিনি। পুরোনো অস্ত্রগুলো কীভাবে আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে, তা বোঝাতে অস্বাভাবিক একটি উদাহরণ দেন কাও। মেয়াদোত্তীর্ণ রুটিকে আবার খাওয়ার উপযোগী করার সঙ্গে বিষয়টির তুলনা করেন তিনি।

আরও পড়ুনঃ  শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা

আইনপ্রণেতাদের কাও বলেন, ‘রুটির ওপর সামান্য পানি ছিটিয়ে মাইক্রোওয়েভে গরম করলে সেটা আবার খাওয়ার উপযোগী হয়ে যায়।’

তবে কতগুলো মেয়াদোত্তীর্ণ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সেগুলোর বয়স কত কিংবা পুনরায় ব্যবহারের উপযোগী করা সব অস্ত্রই ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল কি না, তা জানাননি কাও। মোতায়েনের আগে কতগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা-নিরীক্ষা, যাচাই কিংবা মেরামত করা হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত কিছু বলেননি তিনি।

মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত সংকট

ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী বিপুলসংখ্যক টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার পর এমন তথ্য সামনে এলো। গত ২৭ মার্চ দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম চার সপ্তাহে মার্কিন বাহিনী ৮৫০টির বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এরপর ২১ এপ্রিল প্রকাশিত সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক মূল্যায়নে বলা হয়, সামরিক অভিযান স্থগিত হওয়ার সময় ক্ষেপণাস্ত্র ব্যবহারের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছিল।

ক্ষেপণাস্ত্রগুলোর উৎপাদন খরচ ও সময় বিবেচনায় এ পরিমাণ ব্যবহার বেশ তাৎপর্যপূর্ণ। দ্য ওয়াশিংটন পোস্ট-এর তথ্য অনুযায়ী, টমাহক ক্ষেপণাস্ত্রের সর্বশেষ সংস্করণগুলোর প্রতিটির দাম ৩৬ লাখ ডলার পর্যন্ত হতে পারে। একটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে সর্বোচ্চ দুই বছর সময় লাগে।

আরও পড়ুনঃ  ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

চলতি ২০২৬ অর্থবছরের বাজেটে মার্কিন নৌবাহিনী মাত্র ৫৭টি টমাহক ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব করেছিল। সিএসআইএসের ধারণা, ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৩ হাজার ১০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে। তবে পেন্টাগন তাদের অস্ত্রভাণ্ডারে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে, তা প্রকাশ করে না।

কাও ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেছেন। প্রতিবেদন অনুযায়ী, তিনি আইনপ্রণেতাদের জানান, তাঁর সামরিক জীবনের সময় বছরে প্রায় ১২৫টি টমাহক ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হতো। বর্তমানে প্রতি মাসে ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে।

মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহারে ঝুঁকি

কোনো ক্ষেপণাস্ত্রের মেয়াদ শেষ হওয়ার অর্থ এই নয় যে সেটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের অনুপযোগী বা অনিরাপদ হয়ে গেছে। এর অর্থ হলো, প্রয়োজনীয় পরীক্ষা ছাড়া ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন উপাদান প্রস্তুতকারকের নির্ধারিত নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও কার্যক্ষমতার মান পূরণ করছে বলে ধরে নেওয়া যায় না।

জাতিসংঘের গোলাবারুদ ব্যবস্থাপনা-বিষয়ক নির্দেশিকায় পুরোনো অস্ত্রের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি ও বিস্ফোরকের রাসায়নিক গুণাগুণ নষ্ট হওয়া, স্থিতিশীলতা রক্ষাকারী উপাদানের কার্যকারিতা কমে যাওয়া, ইলেকট্রনিক যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়া, সিল নষ্ট হওয়া, মরিচা পড়া এবং কাঠামোগত ক্ষতি।

আরও পড়ুনঃ  পূজার প্রসাদ খাওয়ায় চার বছরের মেয়েকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার মা