ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি পদে লড়বেন জাপানের কোজো তাশিমা ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা বিইউপিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে ঢুকে প্রায় ৬ কোটি ডলার (৪ কোটি ৫০ লাখ পাউন্ড) মূল্যের একটি মার্কিন সামরিক বিমান ভাঙচুরের অভিযোগে ৪৮ বছর বয়সী আইরিশ নাগরিক দাইথি ও’করেইনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র।

অভিযোগ অনুযায়ী, আগে থেকেই পরিকল্পনা করে রাসায়নিক পদার্থ, কুঠারসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন ও’করেইন। সেখানে মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের একটি সি-১৩০ হারকিউলিস সামরিক বিমানে ব্যাপক ভাঙচুর চালান তিনি। বিমানটি লিমেরিক শহরের কাছে শ্যানন বিমানবন্দরে রাখা ছিল।

মার্কিন কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনেছেন। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে তিনি মার্কিন হেফাজতে নেই। তাঁর পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তা-ও জানা যায়নি।

মঙ্গলবার নিউইয়র্কের আদালতে জমা দেওয়া নথিতে এফবিআই কর্মকর্তারা দাবি করেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল। তাঁদের ভাষ্য, বিমানটি যুক্তরাষ্ট্রের একটি সামরিক মিশনে অন্য দেশে যাওয়ার পথে শ্যানন বিমানবন্দরে অবস্থান করছিল।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস

আদালতের নথি অনুযায়ী, ২০২৬ সালের ১১ এপ্রিল পরিকল্পিতভাবে বিমানটিতে ভাঙচুর চালান ও’করেইন। এফবিআইয়ের সহকারী পরিচালক জেমস বার্নাকল জুনিয়র বলেন, এটি আকস্মিক কোনো ভাঙচুরের ঘটনা ছিল না। তাঁর দাবি, ও’করেইন কয়েক মাস ধরে বিমানটি সম্পর্কে খোঁজখবর নেন, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেন এবং সর্বোচ্চ ক্ষতি করার প্রস্তুতি নেন।

কর্তৃপক্ষের অভিযোগ, সরঞ্জাম নিয়ে বিমানবন্দরে প্রবেশের পর কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চালান তিনি। প্রথমে বিমানের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর স্ট্র্যাপ দিয়ে দরজাগুলো আটকে দেন এবং জানালাগুলো ঢেকে দেন, যাতে বাইরে থেকে ভেতরের কিছু দেখা না যায়।

আরও পড়ুনঃ  সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার

পরে বিমানের ভেতরের বিভিন্ন তার ও হাইড্রোলিক লাইন কেটে দেন। ক্ষতিগ্রস্ত করেন তরল অক্সিজেনের সংযোগও। এ ছাড়া ককপিটের সব পরিমাপক যন্ত্র ভেঙে ফেলেন এবং বাতাস চলাচলের নালিতে ছিদ্র করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ও’করেইন গ্যালিয়াম নামের একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করেন, যা অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ক্ষতি করতে পারে। বিমানের জ্বালানি ট্যাংকে বল বিয়ারিং ফেলার পাশাপাশি কুঠার দিয়ে বিমানের বাইরের অংশে ছিদ্র করেন তিনি।

পরে বিমানবন্দরের কর্মীরা তাঁকে ধরে ফেলেন। এ সময় তাঁকে বিমানের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেপ্তার করে আইরিশ পুলিশ এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ আনে।

মার্কিন অভিযোগে বলা হয়েছে, ও’করেইন অত্যন্ত পরিকল্পিতভাবে ভাঙচুর চালিয়েছিলেন। কারণ, তিনি এমন একটি সংযোগ কাটা থেকে বিরত ছিলেন, যেটি কাটলে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারত।

আরও পড়ুনঃ  ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা

‘লিমেরিক পোস্ট’-এর তথ্য অনুযায়ী, ও’করেইন কর্ক শহরের বাসিন্দা। তাঁর সমর্থকেরা তাঁকে যুদ্ধবিরোধী কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।

শ্যানন বিমানবন্দর মার্কিন সামরিক বাহিনীর সদস্য ও সামরিক বিমানের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ কারণে সেখানে প্রায়ই যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিমানবন্দর ব্যবহার করেছিলেন।

মার্কিন কৌঁসুলিরা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিক্ষোভকারীরা কয়েকবার বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। ২০২৫ সালের মে মাসে তিন ব্যক্তি একটি ভ্যান নিয়ে বিমানবন্দরের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়েন। একই মাসের পরের দিকে আরেকটি ঘটনায় একটি মার্কিন বিমানে রং ছিটিয়ে দেওয়া হয়। এতে বিমানটি সাময়িকভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

শ্যানন বিমানবন্দরে ৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান ভাঙচুর, আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা

আপডেটের সময়: ০৩:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে ঢুকে প্রায় ৬ কোটি ডলার (৪ কোটি ৫০ লাখ পাউন্ড) মূল্যের একটি মার্কিন সামরিক বিমান ভাঙচুরের অভিযোগে ৪৮ বছর বয়সী আইরিশ নাগরিক দাইথি ও’করেইনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র।

অভিযোগ অনুযায়ী, আগে থেকেই পরিকল্পনা করে রাসায়নিক পদার্থ, কুঠারসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন ও’করেইন। সেখানে মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের একটি সি-১৩০ হারকিউলিস সামরিক বিমানে ব্যাপক ভাঙচুর চালান তিনি। বিমানটি লিমেরিক শহরের কাছে শ্যানন বিমানবন্দরে রাখা ছিল।

মার্কিন কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনেছেন। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে তিনি মার্কিন হেফাজতে নেই। তাঁর পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তা-ও জানা যায়নি।

মঙ্গলবার নিউইয়র্কের আদালতে জমা দেওয়া নথিতে এফবিআই কর্মকর্তারা দাবি করেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল। তাঁদের ভাষ্য, বিমানটি যুক্তরাষ্ট্রের একটি সামরিক মিশনে অন্য দেশে যাওয়ার পথে শ্যানন বিমানবন্দরে অবস্থান করছিল।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

আদালতের নথি অনুযায়ী, ২০২৬ সালের ১১ এপ্রিল পরিকল্পিতভাবে বিমানটিতে ভাঙচুর চালান ও’করেইন। এফবিআইয়ের সহকারী পরিচালক জেমস বার্নাকল জুনিয়র বলেন, এটি আকস্মিক কোনো ভাঙচুরের ঘটনা ছিল না। তাঁর দাবি, ও’করেইন কয়েক মাস ধরে বিমানটি সম্পর্কে খোঁজখবর নেন, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেন এবং সর্বোচ্চ ক্ষতি করার প্রস্তুতি নেন।

কর্তৃপক্ষের অভিযোগ, সরঞ্জাম নিয়ে বিমানবন্দরে প্রবেশের পর কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চালান তিনি। প্রথমে বিমানের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর স্ট্র্যাপ দিয়ে দরজাগুলো আটকে দেন এবং জানালাগুলো ঢেকে দেন, যাতে বাইরে থেকে ভেতরের কিছু দেখা না যায়।

আরও পড়ুনঃ  ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা

পরে বিমানের ভেতরের বিভিন্ন তার ও হাইড্রোলিক লাইন কেটে দেন। ক্ষতিগ্রস্ত করেন তরল অক্সিজেনের সংযোগও। এ ছাড়া ককপিটের সব পরিমাপক যন্ত্র ভেঙে ফেলেন এবং বাতাস চলাচলের নালিতে ছিদ্র করেন।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ও’করেইন গ্যালিয়াম নামের একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করেন, যা অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ক্ষতি করতে পারে। বিমানের জ্বালানি ট্যাংকে বল বিয়ারিং ফেলার পাশাপাশি কুঠার দিয়ে বিমানের বাইরের অংশে ছিদ্র করেন তিনি।

পরে বিমানবন্দরের কর্মীরা তাঁকে ধরে ফেলেন। এ সময় তাঁকে বিমানের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনার ভিডিও ধারণ করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকেই তাঁকে গ্রেপ্তার করে আইরিশ পুলিশ এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ আনে।

মার্কিন অভিযোগে বলা হয়েছে, ও’করেইন অত্যন্ত পরিকল্পিতভাবে ভাঙচুর চালিয়েছিলেন। কারণ, তিনি এমন একটি সংযোগ কাটা থেকে বিরত ছিলেন, যেটি কাটলে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারত।

আরও পড়ুনঃ  যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট