ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড় রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা কম দেখিয়ে টোলের অর্থ আত্মসাতের অভিযোগ তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের অঙ্গীকার রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার ভেতরে নামাজ পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

সৌদি আরব সফরে গিয়ে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে তাকে এ বিরল সুযোগ দেওয়া হয়। তাঁর সঙ্গে নাইজেরিয়ার একটি প্রতিনিধিদলের সদস্যরাও কাবার ভেতরে প্রবেশ করেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, সৌদি রাজপরিবারের অনুমতিতে কাবার দরজা খুলে দেওয়া হয়। সেখানে তিনুবু ও তাঁর সফরসঙ্গীরা নামাজ আদায় করেন। এ সময় নাইজেরিয়ার শান্তি, নিরাপত্তা, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

পরে এ সুযোগ দেওয়ায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনুবু। কাবার ভেতরে প্রবেশের সুযোগকে তিনি বিশেষ সম্মান ও জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।

আরও পড়ুনঃ  নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপনীয়তা পাচার, অভিযুক্ত ভারতীয় উইং কমান্ডার

কাবার ভেতরে কী চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনুবু বলেন, দেশের মানুষের সেবা অব্যাহত রাখতে তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও ধৈর্য প্রার্থনা করেছেন।

সাধারণ মুসল্লিদের জন্য কাবার ভেতরে প্রবেশের সুযোগ উন্মুক্ত নয়। বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও রাষ্ট্রীয় অতিথি এ সুযোগ পান। এর আগে ২০১৬ সালে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন।

আরও পড়ুনঃ  মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোলে এখনো ফ্লপি ডিস্ক, আধুনিকায়নের দাবি জোরালো

তিনুবু গত ৩০ অক্টোবর মক্কায় ওমরাহ পালন করেন। চার দিনের সফর শেষে ৪ নভেম্বর তিনি নাইজেরিয়ার রাজধানী আবুজার উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা

সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার ভেতরে নামাজ পড়লেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

আপডেটের সময়: ০৩:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সৌদি আরব সফরে গিয়ে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে তাকে এ বিরল সুযোগ দেওয়া হয়। তাঁর সঙ্গে নাইজেরিয়ার একটি প্রতিনিধিদলের সদস্যরাও কাবার ভেতরে প্রবেশ করেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, সৌদি রাজপরিবারের অনুমতিতে কাবার দরজা খুলে দেওয়া হয়। সেখানে তিনুবু ও তাঁর সফরসঙ্গীরা নামাজ আদায় করেন। এ সময় নাইজেরিয়ার শান্তি, নিরাপত্তা, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

পরে এ সুযোগ দেওয়ায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনুবু। কাবার ভেতরে প্রবেশের সুযোগকে তিনি বিশেষ সম্মান ও জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি অ্যামাজনের ক্লাউডে সংরক্ষণ করেছে ইসরাইল

কাবার ভেতরে কী চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনুবু বলেন, দেশের মানুষের সেবা অব্যাহত রাখতে তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও ধৈর্য প্রার্থনা করেছেন।

সাধারণ মুসল্লিদের জন্য কাবার ভেতরে প্রবেশের সুযোগ উন্মুক্ত নয়। বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও রাষ্ট্রীয় অতিথি এ সুযোগ পান। এর আগে ২০১৬ সালে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন।

আরও পড়ুনঃ  বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত