রাজধানীর ভাটারা আবাসিক এলাকা থেকে গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবিরকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মো. শাহিন।
পুলিশ জানায়, ফয়সাল কবির গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাবার নাম লিয়াকত হোসেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর থানার ভাটিয়াপাড়া এলাকায়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ফয়সাল কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিবেদকের নাম 























