ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি ‘কাজ নেই’ আলোচনা প্রসঙ্গে শাহরুখ-ঐশ্বরিয়াকে উদাহরণ দিলেন অপু বিশ্বাস চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর চিন্ময় কৃষ্ণ দাস মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়াপাখি উদ্ধার, গ্রেপ্তার ২ পারিবারিক শিক্ষাই পারে সমাজের বিদ্যমান সমস্যা দূর করতে: ইশরাক হোসেন ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, পুলিশের আইনি ভুলে মুক্তি যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘকে প্রবেশ করতে দেবে না ইরান লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ৪০০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের অস্থিরতা অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানার মধ্যে সাতটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর আশঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

কারখানার ফটকে বন্ধের নোটিশ

রোববার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকেই পোশাকশ্রমিকরা কাজে যোগ দিতে কারখানার ফটকে আসেন। তবে বন্ধের নোটিশ দেখে অনেকেই ফিরে যেতে শুরু করেন। কিছু শ্রমিককে দীর্ঘ সময় কারখানার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেও দেখা যায়।

কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর এবং রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।

আরও পড়ুনঃ  জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার সহায়তা, সিআইএফের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম চলছে না।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

তিনি বলেন, আজ থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সঠিক নোটিশ এখনো শিল্প পুলিশের কাছে পৌঁছায়নি। সম্ভবত কারখানাগুলো আজই বন্ধ ঘোষণা করেছে।

শিল্প পুলিশ সুপার আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার দিনো সানি

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

আপডেটের সময়: ১০:২২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের অস্থিরতা অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসব কারখানার মধ্যে সাতটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর আশঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

কারখানার ফটকে বন্ধের নোটিশ

রোববার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকেই পোশাকশ্রমিকরা কাজে যোগ দিতে কারখানার ফটকে আসেন। তবে বন্ধের নোটিশ দেখে অনেকেই ফিরে যেতে শুরু করেন। কিছু শ্রমিককে দীর্ঘ সময় কারখানার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেও দেখা যায়।

কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর এবং রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে।

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম চলছে না।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২