ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর আদালত বদলির পর নতুন তারিখ ধার্য শিশু রামিসা হত্যা মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ উত্তপ্ত, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের হাতে দিলেন নেতাকর্মীরা আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, সুদ-জরিমানা মওকুফ পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে সরকারের বড় উদ্যোগ

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের উদ্দেশ্য হলো নিরাপত্তা বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, জরাজীর্ণ অবকাঠামো আধুনিকায়ন, উন্নত নজরদারি প্রযুক্তি সংযোজন এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নের এই উদ্যোগ সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ। এসব প্রকল্প নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে।

কাজের পুনরাবৃত্তি কমানো ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে একই ধরনের প্রকল্পগুলো একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বর্তমানে ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি অবকাঠামোসংক্রান্ত।

চলমান প্রকল্পগুলোর জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। অর্থ ব্যয়ের এই ধীরগতি প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

চলমান প্রকল্পের বাইরে সংশোধিত এডিপি কাঠামোর আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করেছে। ২০৩০-৩১ সালের মধ্যে এসব প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ বাংলাদেশ পুলিশের জন্য বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের গুরুত্বের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।

এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণ এবং ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্তকেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে সরকার।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

আধুনিকায়ন পরিকল্পনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিকায়নের পরিকল্পনা করা হয়েছে।

সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি বাড়াতে অবকাঠামো সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির চলমান উদ্যোগের মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়ন।

নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বিজিবি ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং উন্নত পরীক্ষাগার সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা করছে। এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। অন্যদিকে, সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এ ছাড়া ১৩টি উচ্চগতির বোট কেনার পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুনঃ  ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী

উন্নয়ন পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো জরুরি সাড়াদান সক্ষমতা বৃদ্ধি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনাসহ অতিরিক্ত অবকাঠামো তৈরির পরিকল্পনা করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ এবং সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

কারাগারের অবকাঠামোগত উন্নয়নও সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ করা হবে। ঐতিহাসিক পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

এসব উদ্যোগের বিস্তৃতি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে আধুনিক ও কার্যকর রূপ দেওয়ার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টাকে তুলে ধরছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ ডিসেম্বর আদালত বদলির পর নতুন তারিখ ধার্য

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে সরকারের বড় উদ্যোগ

আপডেটের সময়: ১২:২৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের উদ্দেশ্য হলো নিরাপত্তা বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, জরাজীর্ণ অবকাঠামো আধুনিকায়ন, উন্নত নজরদারি প্রযুক্তি সংযোজন এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নের এই উদ্যোগ সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ। এসব প্রকল্প নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে।

কাজের পুনরাবৃত্তি কমানো ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে একই ধরনের প্রকল্পগুলো একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বর্তমানে ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি অবকাঠামোসংক্রান্ত।

চলমান প্রকল্পগুলোর জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। অর্থ ব্যয়ের এই ধীরগতি প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

চলমান প্রকল্পের বাইরে সংশোধিত এডিপি কাঠামোর আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করেছে। ২০৩০-৩১ সালের মধ্যে এসব প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ বাংলাদেশ পুলিশের জন্য বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের গুরুত্বের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।

এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণ এবং ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্তকেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে সরকার।

আরও পড়ুনঃ  নভেম্বরের শেষ সপ্তাহেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

আধুনিকায়ন পরিকল্পনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিকায়নের পরিকল্পনা করা হয়েছে।

সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি বাড়াতে অবকাঠামো সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির চলমান উদ্যোগের মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়ন।

নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বিজিবি ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং উন্নত পরীক্ষাগার সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা করছে। এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। অন্যদিকে, সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এ ছাড়া ১৩টি উচ্চগতির বোট কেনার পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুনঃ  ৩০ নভেম্বরের মধ্যে সংসদ ভবনের সব বাতিতে সেন্সর বসানোর নির্দেশ