ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী সমুদ্রের ৩৯২ মিটার গভীরে ২৭ কিলোমিটার টানেল বানাচ্ছে নরওয়ে ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল খুলনায় নারীর কাছ থেকে দুই বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার শিক্ষিকার বাসা থেকে চুরি, ২১ লাখ টাকার স্বর্ণ ও ৫ লাখ টাকা উদ্ধার ভোলায় ভিডিও করতে গিয়ে প্রাণ গেল ২২ বছরের কনটেন্ট ক্রিয়েটরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে জামায়াত: শফিকুর রহমান কার্ডের সীমা ভেঙে ৪ কোটি টাকা আত্মসাৎ, দেড় কোটিতে কিনেছেন জমি মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

আরও পড়ুনঃ  মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পুলিশ জানায়, শনিবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। বেলা সাড়ে ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও আনসার মোতায়েন

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সরে যান। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা

বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

আপডেটের সময়: ০৭:২১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

আরও পড়ুনঃ  নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পুলিশ জানায়, শনিবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। বেলা সাড়ে ১১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  নারীদের নিরাপদ যাতায়াতে নামানো হচ্ছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা