ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাহরাইনে ইরানের ড্রোন হামলার পর কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, নেতৃত্বের জন্য এখনই নিজেদের তৈরি করো: প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে রাজধানীতে ২৯৫৪ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বিভাগে ১৮ পদে নিয়োগ তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি, নারীদের জন্য বরাদ্দ ৫০টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক শেখ হাসিনার জন্য ভারত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে এক মৃত বীর মুক্তিযোদ্ধাকে। সামচু ঢালী নামের ওই আওয়ামী লীগ নেতা ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন। এরপরও মামলার এজাহারে তাঁর নাম রয়েছে ২১৯ নম্বরে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।

৯ নভেম্বরের ঘটনায় মামলা

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা

এ সময় তাঁরা লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকে পড়ে যানবাহন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

আরও পড়ুনঃ  বকেয়া বেতন নিয়ে অসন্তোষ, কুমিল্লায় এক মাসের জন্য ডেনিম কারখানা বন্ধ

এজাহারে আসামিদের নাম অন্তর্ভুক্তির আগে তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ছেলের দাবি, বাবার নাম প্রত্যাহার করতে হবে

সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, তাঁর বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পর তাঁকে একটি মামলার আসামি করা হয়েছে।

তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তাঁদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই তাঁদের প্রশ্ন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তাঁর বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বাদী বলছেন, আসামিদের নাম তাঁকে দেওয়া হয়েছে

মামলার বাদী এসআই আকরাম বলেন, তিনি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নাম তাঁকে দেওয়া হয়েছে। কারা কী করছে, তা বুঝতে পারছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এসআই আকরাম আরও বলেন, আসামির বাড়ি শিবচরে হলেও তাঁকে ব্যক্তিগতভাবে চেনেন না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে এসব নাম অন্তর্ভুক্ত হয়েছে, তা আপনারা বুঝতেই পারছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে কিংবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্তির প্রমাণ মিললে তাঁদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে।

তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা

আপডেটের সময়: ০৭:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে এক মৃত বীর মুক্তিযোদ্ধাকে। সামচু ঢালী নামের ওই আওয়ামী লীগ নেতা ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন। এরপরও মামলার এজাহারে তাঁর নাম রয়েছে ২১৯ নম্বরে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন।

৯ নভেম্বরের ঘটনায় মামলা

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক, আতঙ্কে এলাকাবাসী

এ সময় তাঁরা লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকে পড়ে যানবাহন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

আরও পড়ুনঃ  যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের হাতে দিলেন নেতাকর্মীরা